সিডনিতে এক স্থানীয় শিল্পীর সংগীতসন্ধ্যা

· Prothom Alo

অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল সিডনির স্থানীয় বাংলাদেশি সংগীতশিল্পী মিঠু স্বপ্নর একক সংগীতসন্ধ্যা। গত শনিবার (১৩ জুন) সন্ধ্যায় স্বপ্ন ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Visit afrikasportnews.co.za for more information.

অনুষ্ঠানে শিল্পী মিঠু স্বপ্ন তাঁর নিজের অ্যালবাম থেকে বেশ কিছু গান গেয়ে শোনান। এ সময় তাঁর সঙ্গে যন্ত্রসংগীতেও সহযোগিতা করেন স্থানীয় শিল্পীরা। সিডনির প্রবাসী বাঙালি ও বিভিন্ন সংগীতানুরাগী শ্রোতারা অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে সংগীতসন্ধ্যাটি উপভোগ করেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source