রহস্যের জালে অপূর্ব-ইয়াশ-বিন্দুরা, আসছে ‘হেডলাইন’
· Prothom Alo

মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’–এর ট্রেলার। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের এই সিরিজ ২৫ জুন থেকে স্ট্রিম হবে হইচইতে। বুধবার ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মন্তব্য লিখে অনেকেই সিরিজটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের উপস্থিতি নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।
Visit saltysenoritaaz.com for more information.
ট্রেলারে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই এবং এর আড়ালে থাকা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের আভাস মিলেছে। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ও রোমাঞ্চকর আবহ। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানা অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সে ধরনের গল্পই দর্শকদের জন্য নির্মাণ করার চেষ্টা করেছি। “হেডলাইন” মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্পের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক নাটক।’
সিরিজের গল্পে দেখা যাবে, তরুণ সাংবাদিক সামিউল একটি বড় মানি লন্ডারিং চক্রের তথ্য উদ্ঘাটন করলেও রহস্যজনকভাবে তার প্রতিবেদন প্রকাশের আগেই গায়েব হয়ে যায়। এ ঘটনায় সে জড়িয়ে পড়ে এক বিপজ্জনক অনুসন্ধানে। তার সঙ্গে আছে অভিজ্ঞ সাংবাদিক জহির। সত্য অনুসন্ধানের পথে দুজনকে মোকাবিলা করতে হয় নানা বাধা ও ঝুঁকির।
‘হেডলাইন’ সিরিজে অভিনয় করেছেন অপূর্ব ও ইয়াশ রোহান নেটফ্লিক্সে কী দেখছেন বাংলাদেশি দর্শকেরাএই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজটিতে তিনি অভিনয় করেছেন সাংবাদিক জহির চরিত্রে। অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এ ধরনের বহুস্তরীয় চরিত্র সব সময়ই আমাকে আকৃষ্ট করে।’
অপূর্ব আরও বলেন, ‘শুধু চরিত্র নয়, “হেডলাইন”–এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকেরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাঁদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’
তিন বছর পর অভিনয়ে ফিরে ‘হেডলাইন’–এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে আফসান আরা বিন্দুরসামিউল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলতে পারি, সামিউল চরিত্রটার জন্য আমি ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র, যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকেরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবেন।’
তিন বছর পর অভিনয়ে ফিরে ‘হেডলাইন’–এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে আফসান আরা বিন্দুর। সিরিজে তিনি অভিনয় করেছেন আইরিন চরিত্রে। অন্যদিকে দোলন চরিত্রে দেখা যাবে সারিকা সাবরিনকে। ট্রেলার প্রকাশের পর দর্শকের প্রত্যাশা আরও বেড়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, ট্রেলারে গল্পের সামান্য অংশই দেখা গেছে, পুরো সিরিজে আরও অনেক চমক অপেক্ষা করছে।
‘হেডলাইন’–এ আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি ও আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ অনেকে।