বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়ছিলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু

· Prothom Alo

রাঙামাটির নানিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম শতাব্দী চাকমা (৫০)। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে। নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন ছিলেন।

Visit asg-reflektory.pl for more information.

নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ প্রথম আলোকে বলেন, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় তিনি একটি কাঁচা বাঁশ দিয়ে পাশের একটি গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। বাঁশটি অসাবধানতাবশত পাশ দিয়ে বয়ে যাওয়া তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান প্রথম আলোকে বলেন, সকাল ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে।

Read full story at source