নতুন নতুন ছবি দিয়ে নীলা লিখলেন, ‘কিসড বাই সান’
· Prothom Alo

গত ঈদুল আজহায় নীলা জানান, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি তাঁর ফেসবুক পোস্ট থেকে জানা গেল, হানিমুনে শ্রীলঙ্কায় গেছেন তিনি। স্বামীর সঙ্গে ঘোরাঘুরির অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। এবার নিজের ঘোরাঘুরির ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
Visit newsbetting.cv for more information.
. আজ একগুচ্ছ ছবি পোস্ট করে নীলা লিখেছেন তার বাংলা করা যায় এভাবে, ‘সূর্যের আলতো ছোঁয়ায় রাঙা কিংবা হয়তো লাজুক একটুখানি আভায়।’ অভিনেত্রীর ফেসবুক থেকে এসব ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতির মধ্যে ঘোরাঘুরি করতে। অভিনেত্রীর ফেসবুক থেকেতাঁর এসব ছবি পছন্দ করেছেন ভক্ত–অনুসারীরা। অভিনেত্রীর ফেসবুক থেকে অনেকে তাঁর প্রশংসা করেছেন, উত্তরে কৃতজ্ঞতা জানিয়েছেন নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকেগত ফেব্রুয়ারিতে বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন চিত্রনায়িকা নীলাঞ্জনা নীলা। বিয়ের আগে তাঁরা দুজন সাত বছরের বন্ধুত্বের সম্পর্কে ছিলেন। অভিনেত্রীর ফেসবুক থেকেলাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন নীলাঞ্জনা নীলা। ২০১৪ সালের এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন তিনি। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় শুরু করেন। একটা সময়ে এসে চলচ্চিত্রে অভিনয় করেন। নীলার ফেসবুক থেকে লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। নীলার ফেসবুক থেকেহানিমুনে নায়িকা নীলা, রইল রোমান্টিক ৭ ছবিতাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ইমন সাহা পরিচালিত ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। এই সিনেমায় নীলা অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে। ফাইল ছবি