সুপার ষ্টার গ্রুপের নতুন লোগো উন্মোচন

· Prothom Alo

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) নতুন লোগো উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত করপোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে নতুন লোগো উন্মোচন করেন সুপার ষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Visit mchezo.co.za for more information.

অনুষ্ঠানে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির কৌশল এবং করপোরেট রূপান্তরের নতুন দিগন্ত তুলে ধরা হয়। দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসা সুপার ষ্টার গ্রুপ নতুন এই ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে আরও শক্তিশালী ও টেকসই অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেছে।

Read full story at source