যে নেশা করতে বলে, সে বন্ধু নয়

· Prothom Alo

‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে নীলফামারীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এটির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। সহযোগিতায় ছিল নীলফামারী বন্ধুসভা।

মানববন্ধনে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘মাদকের সবটাই অপকার, কোনো উপকারী দিক নেই’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’সহ নানা স্লোগানের ফেস্টুন ও ব্যানার হাতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষেরা। এ সময় পথচারীদের মধ্যে প্রথম আলোর মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।

Visit rouesnews.click for more information.

প্রথম আলোর মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন বন্ধুরা

নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম, সাবেক সভাপতি তাহমিন হক, নীলফামারী টাউন ক্লাবের সদস্যসচিব মো. জুলফিকার আলী, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, কালীতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা সাথী, নীলকণ্ঠ আবৃতি পরিষদের সভাপতি আব্দুল বারী, তারুণ্যের আলো সেবা সংঘের পরিচালক মো. রাশেদুজ্জামান প্রমুখ।

বক্তারা মাদকের কুফল তুলে ধরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Read full story at source