বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা ক্ষমতার ভাগ দেবে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

· Prothom Alo

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলে। জুলাই সনদের কথা বলে। তারা শুধু সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে।

Visit newsbetting.bond for more information.

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেন।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে এম এ মুহিত বলেন, ‘ওনারা (বিরোধী দল) স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে এক দিনও আজ পর্যন্ত কথা বলেনি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলত।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে কয়েকটি চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, ৭১ ভাগ মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধির কারণে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিমারি ও মহামারি।

চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ। মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের মূল লক্ষ্য ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো—উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চায়। সেখানে ধনী-গরিবনির্বিশেষে বিনা মূল্যে সহজলভ্য চিকিৎসা পাবে।

স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই বাজেটে অপরিকল্পিতভাবে হাসপাতাল ও ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই।

Read full story at source