৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ২ হাজারের বেশি ক্যাডার পদ কেন ফাঁকা জানাল পিএসসি

· Prothom Alo

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন ও নন–ক্যাডারে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন।

Visit mwafrika.life for more information.

তবে ফলাফলে দেখা গেছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের চেয়ে অর্ধেকের কম প্রার্থী ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। ৪৭তম বিসিএসের মূল বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার পদ ছিল ৩ হাজার ৪৮৭টি। ফলে পদের বিপরীতে ২ হাজার ১৬৭টি ক্যাডার পদ ফাঁকা রয়ে গেছে।

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

বিজ্ঞপ্তির পদের চেয়ে এত বিপুলসংখ্যক প্রার্থী কম সুপারিশ পাওয়ার কারণ জানিয়েছে পিএসসি। কমিশন সূত্রে জানা গেছে, মূলত টেকনিক্যাল বা কারিগরি ক্যাডারগুলোয় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়া যায়নি। শিক্ষা, চিকিৎসাকেন্দ্রিক পদ বা প্রকৌশল ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষায় পিএসসির নির্ধারিত ন্যূনতম পাস নম্বর অনেকেই পাননি। উপযুক্ত প্রার্থী না পাওয়ায় এই পদগুলো পূরণ করা সম্ভব হয়নি।

এর আগে ৪৭তম বিসিএসের পরীক্ষার্থীরা ক্যাডার ও নন–ক্যাডার পদসংখ্যা বাড়ানোর জন্য দাবি করেছিলেন। প্রার্থীরা আশা করেছিলেন পূর্ববর্তী বিসিএসগুলোর মতো এবারও শূন্য পদ আরও বৃদ্ধি পাবে। কিন্তু পদ বৃদ্ধি তো দূরের কথা, টেকনিক্যাল ক্যাডারে যোগ্য প্রার্থীর অভাবে মূল বিজ্ঞপ্তির পদের একটি বড় অংশই কমিশনকে খালি রাখতে হয়েছে।

দল বেঁধে চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা দিচ্ছেন স্টাডি গ্রুপের সদস্যরা। রোববার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠেআইটি স্কলারশিপ ২ লাখ টাকার, ডিগ্রি যা-ই হোক, হয়ে উঠুন আইটি প্রফেশনাল

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এর আগে এক আলাপচারিতায় জুলাইয়ের প্রথম সপ্তাহে ফলাফল দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সব প্রক্রিয়া দ্রুত শেষ করে আজ (২৮ জুন) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন, যাঁদের মে মাসে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

এদিকে পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কমিশন ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ তৈরি করেছে। এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে দেশজুড়ে পুরোপুরি কার্যকর করা হবে।

৭ ব্যাংকের অফিসারের ৮৫২ পদে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ

Read full story at source