গাছ লাগানোই শেষ নয়, যত্নেই টিকে থাকবে সবুজ
· Prothom Alo

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করেছে বাকৃবি বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির প্রায় ৫০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
Visit somethingsdifferent.biz for more information.
প্রথমে বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংক চত্বরে দুটি বকুল ফুলের চারা রোপণ করা হয়। পরে নাজমুল আহসান হল, ঈশা খাঁ হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) এবং কৃষিতত্ত্ব বিভাগের কার্যালয়ের কর্মচারীদের মধ্যে আম, বকুল ও কৃষ্ণচূড়াগাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক জি এম মুজিবর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুম আহমাদ ও বাকৃবি বন্ধুসভার সভাপতি লিখন ইসলামসহ বন্ধুসভার অন সদস্যরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাকৃবি বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ।কৃষি অনুষদের ডিন অধ্যাপক জি এম মুজিবর রহমান বলেন, ‘গাছ লাগানো একটি মহৎ কাজ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো গাছের পরিচর্যা করা। একটি গাছ বড় হয়ে ওঠে বহু বছরের যত্নে। তাই আমরা যদি প্রত্যেকে একটি করে গাছের দায়িত্ব নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, ‘একটি সবুজ ক্যাম্পাস মানেই একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ। আজ যে চারা রোপণ করা হলো, সেগুলোর পরিচর্যার দায়িত্বও আমাদের সবাইকে নিতে হবে।’
সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি সময়ের দাবি। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশাব্যঞ্জক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাকৃবি বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ।কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাছুম আহমেদ বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষার্থীদের এমন উদ্যোগ তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য।
সভাপতি, বাকৃবি বন্ধুসভা