নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

· Prothom Alo

একে একে বেশ কয়েকটি কঠিন পরীক্ষায় পাস করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর জিতেছে টানা তিন ম্যাচে। সর্বশেষ শেষ ৩২–এ দলটি জিতেছে জাপানের বিপক্ষে। দারুণ ছন্দে থাকা ব্রাজিলের পরের প্রতিপক্ষ নরওয়ে। ব্রাজিল যদি নরওয়েকে হারিয়ে দেয়, তাহলে এরপর দলটির প্রতিপক্ষ হতে পারে কারা?

শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে মুখোমুখি হবে ৫ জুলাই। এই ম্যাচে ব্রাজিল জিতলে শেষ আটে তাদের খেলতে হবে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে। ডিআর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ড আর ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো উঠেছে শেষ ষোলোতে।

Visit moryak.biz for more information.

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড এখনো হোঁচট খায়নি। গতকাল ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুতে গোল হজম করেও শেষ ১৫ মিনিটে দুই গোল দিয়ে জিতেছে তারা। দলের মূল তারকা হ্যারি কেইন ৪ ম্যাচে গোল করেছেন ৫টি। অন্যদিকে বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোলই হজম করেনি। মানে যে দলই উঠুক, ব্রাজিলকে সেরা ফুটবল খেলেই তাদের হারাতে হবে।

কোয়ার্টার ফাইনালেই ইংল্যান্ডকে পেতে পারে ব্রাজিল

সেমিফাইনালে ব্রাজিল পেতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া বা সুইজারল্যান্ডের মতো দলকে। তবে সবার আগে ব্রাজিলের নরওয়ে বাধা কাটাতে হবে। আর্লিং হলান্ডের নরওয়ে এবার বিশ্বকাপে নতুন ইতিহাস লিখতে এসেছে। আবার ইতিহাসও নরওয়ের পক্ষে। ব্রাজিল এখন পর্যন্ত নরওয়েকে হারাতেই পারেনি।

পেলে–রোনালদোকে ছাড়ানো কেইনের সামনে এখন মেসি

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের কথা ফুটবলপ্রেমীদের হয়তো এখনো মনে আছে। স্তাদ ভেলোড্রোমে গ্রুপ পর্বের সেই ম্যাচে রোনালদো, রিভালদো, কাফুদের নিয়ে গড়া মারিও জাগালোর শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছিল নরওয়ে।

এর আগে ১৯৮৮ এবং ১৯৯৭ সালের প্রীতি ম্যাচেও একবার জিতেছিল নরওয়ে, অন্যটি হয়েছিল ড্র। এমনকি ২০০৬ সালের শেষ প্রীতি ম্যাচটিও শেষ হয় ১-১ সমতায়। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় নরওয়ের জয় দুটি, বাকি দুটি ড্র। এবার কী হবে?

Read full story at source