‘আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কেন লিখবেন না’—সুনেরাহ্‌কে পেয়ে বললেন রাজ

· Prothom Alo

শরীফুল রাজ ও সুনেরাহ্

ব্যস্ততার কারণে আগের মতো নিয়মিত দেখা হয় না। তবু বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়েনি। গতকাল শুক্রবার দীর্ঘ সময় পর আবার মুখোমুখি হলেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। দূর থেকে সুনেরাহ্‌কে ডেকে জমে উঠল আড্ডা। সেই মুহূর্তে ফ্রেমবন্দী হন এই দুই তারকা। ফ্রেমবন্দী করা দেখে অভিনেত্রী সুনেরাহ্ ছবি তুলতে নিষেধ করলেও শরীফুল রাজ বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা, ছবি তুলুন।’

শরীফুল রাজ ও সুনেরাহ্

শরীফুল রাজ ও সুনেরাহ্ বিনতে কামালের বন্ধুত্বের কথা ঢালিউড অঙ্গনের অনেকেরই জানা। বিভিন্ন সময় একসঙ্গে কাজের পাশাপাশি ব্যক্তিগত পরিসরেও তাঁদের বন্ধুত্বের সম্পর্ক বজায় রয়েছে। তাঁদের সিনেমার শুরুটা ‘ন ডরাই’ দিয়ে হলেও এখন দুজনই ব্যস্ত অভিনয়শিল্পী। শিডিউলের কারণে দীর্ঘ সময় পরে গতকাল তাঁদের দেখা হয়। সেই আগের মতোই দুই বন্ধু মেতে ওঠেন আড্ডায়।

Visit asg-reflektory.pl for more information.

এ সময় শরীফুল রাজ বলেন, ‘আমরা শুরু থেকে ভালো বন্ধু। এখনো সুনেরাহ্ আগের মতোই আমার ভালো বন্ধুর একজন। আমাদের সবারই ব্যস্ততার কারণে দেখা হয় কম। আজকে চরকির আয়োজনে বন্ধুটির সঙ্গে দেখা হলো। ভালো লাগছে।’

শরীফুল রাজ ও সুনেরাহ্। ছবি: প্রথম আলো

সর্বশেষ শরীফুল রাজ ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। এদিকে সুনেরাহ্ সর্বশেষ ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটক দিয়ে আলোচিত হন। একসঙ্গে পর্দায় দেখা না গেলেও ভিন্নভাবে তাঁরা সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন। দুই বন্ধুর মধ্যে এ নিয়েও জমে ওঠে আড্ডা। দুজন দুজনের কাজ দেখেছেন, সেটাও একে অন্যকে জানান।

সুনেরাহ্ বলেন, ‘আমাদের নিয়ে নানা রকম কথাবার্তা হয়। যে কারণে আমি চাই না কোনো নিউজ হোক। বন্ধুত্বের সম্পর্কের জায়গা আমরা আছি, এটাই ভালো।’ পরে অবশ্য সুনেরাহ্ নিজেই বলেন, আমাদের দুই বন্ধুর দেখা হলো। এটা নিয়ে লিখতেই পারেন। তবে এর আগেই আমি আমাদের দুই বন্ধুর ছবি পোস্ট করে দেব।’ বলেই হাসতে থাকেন সুনেরাহ্।

মা হতে চলেছেন মৌসুমী, জানালেন বিয়ের খবরওআড্ডায় শরীফুল রাজ ও সুনেরাহ্। ছবি: প্রথম আলো

পাশ থেকে শরীফুল রাজ বলেন, ‘আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কেন লিখবেন না। আমরা ক্যারিয়ারের শুরু থেকে ভালো বন্ধু। সব সময় সে আমাকে সাপোর্ট করেছে। এখনো আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা সব সময় প্রত্যাশা করি আমাদের সম্পর্কটা এমন বন্ধুত্বপূর্ণ যেন থাকে।’

শরীফুল রাজ-সুনেরাহ্ প্রথম একসঙ্গে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেন। ২০১৯ সালে সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন তাঁরা। সিনেমার অনুশীলনের প্রয়োজনে শুটিংয়ের বেশ আগে থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সুনেরাহ্ গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা ১০-১১ বছর আগে থেকে একে অন্যকে চিনি। আমরা একসঙ্গে মডেলিং করতাম। সিনেমার শুটিং করতে গিয়ে ভালো বন্ধুত্ব হয়।’

বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন চরকি কার্নিভ্যালের গতকাল ছিল দিনব্যাপী আয়োজন। আয়োজনটি হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানেই দেখা হয় রাজ ও সুনেরাহর।

‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ্ ও শরীফুল রাজ। ছবি: ফেসবুক থেকে

Read full story at source