চলছে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড

· Prothom Alo

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের ৫৬তম আসর চলছে কলম্বিয়ার বুকারামাঙ্গায়। গত ৪ জুলাই, শনিবার শুরু হয় এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। চলবে ১২ জুলাই, রোববার পর্যন্ত। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল বর্তমানে রয়েছে কলম্বিয়ায়।

Visit rouesnews.click for more information.

পাঁচ সদস্যের বাংলাদেশ দলে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিস সাদিক, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য রহমান, নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম ফারবিন, প্রিমিয়ার স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সাইফান আলী এবং ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউল ইসলাম। এই দলের সঙ্গে দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। সহযোগিতায় রয়েছে বাংলাভিশন টেলিভিশন।

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

Read full story at source