‘এখানেই শেষ’ বলে কি অবসরই নিলেন নেইমার
· Prothom Alo
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।’
বিশ্বকাপ থেকে বিদায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেছেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
Visit newsbetting.club for more information.
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ম্যাচটি হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ১৬ বছর পর একই স্টেডিয়ামেই জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার ইঙ্গিত ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কণ্ঠে।
নেইমারদের কাঁদিয়ে ইতিহাস গড়লেন হলান্ডরানরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে অভিযান শেষ করেছে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপে পৌঁছাতে পৌঁছাতে ব্রাজিলের শিরোপাখরা দাঁড়াবে ২৮ বছরে, যা ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ।
কান্নায় মাঠ ছাড়লেন নেইমাররোববারের এই হার নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছে এক হতাশার অধ্যায়। বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সান্তোসে খেলা এই ফরোয়ার্ড। চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান তিনি। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভা।
নেইমার ‘সব শেষ’ বলার মাধ্যমে যদি আনুষ্ঠানিক অবসর ঘোষণাই বুঝিয়ে থাকেন, তবে ব্রাজিলের জার্সিতে তাঁর ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে।
জাতীয় দলের হয়ে তাঁর একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।