চলছে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার ডিজাইন কম্পিটিশন ২০২৬
· Prothom Alo

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’। তরুণ প্রজন্মের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের ভেতরের সৃজনশীল মেধার বিকাশে বিশেষ এই উদ্যোগ নিয়েছে প্রথম আলো ট্রাস্ট। পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতা ১৯ জুন থেকে শুরু হয়েছে। হাতে করা স্টিকার ও পোস্টার ডিজাইন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই ২০২৬।
Visit asg-reflektory.pl for more information.
প্রতিযোগিতার উদ্দেশ্য:
মাদকমুক্ত সমাজ গঠনে শিশু-কিশোর ও তরুণদের সৃজনশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা।
প্রতিযোগিতার বিভাগ:
ক. পোস্টার ডিজাইন
খ. স্টিকার ডিজাইন
অংশগ্রহণকারী চাইলে শুধুমাত্র পোস্টার, শুধুমাত্র স্টিকার অথবা উভয় বিভাগেই অংশগ্রহণ করতে পারবে।
ক্যাটাগরি:
ক্যাটাগরি–ক : প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
ক্যাটাগরি–খ : ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি
ক্যাটাগরি–গ : একাদশ ও দ্বাদশ শ্রেণি
ডিজাইনগুলো অবশ্যই মাদকবিরোধী সচেতনতা, সুস্থ জীবনধারা, পরিবার, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, স্বপ্ন ও সম্ভাবনার বার্তা বহন করবে।
পঞ্চমবারের মতো স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬ - এর উদ্যোগ নিয়েছে প্রথম আলো ট্রাস্ট।প্রতিযোগিতার থিম:
* মাদকবিরোধী বার্তা
* ই-সিগারেটের ক্ষতি
* ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা
* ধূমপানবিরোধী সচেতনতা
* স্বাস্থ্যকর জীবনধারা
পুরস্কার হিসেবে যা থাকছে:
তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ীদের স্বীকৃতিস্বরূপ দেওয়া হবে আকর্ষণীয় সব পুরস্কার।
* প্রথম পুরস্কার ল্যাপটপ, ক্রেস্ট ও সনদ
* দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন, ক্রেস্ট ও সনদ
* তৃতীয় পুরস্কার স্মার্টফোন ক্রেস্ট ও সনদ
* এ ছাড়াও সেরা সাত জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
পোস্টার ডিজাইনের নির্দেশনা:
* কাগজের ধরন: সাদা ড্রইং পেপার, আর্ট পেপার, কার্টিজ পেপার
* কাগজের সাইজ: A3 (১১.৭ × ১৬.৫ ইঞ্চি)
* রং: নিম্নলিখিত যেকোনো মাধ্যম ব্যবহার করা যাবে:
* জলরং, প্যাস্টেল, ক্রেয়ন, রঙ পেন্সিল, পোস্টার কালার, অ্যাক্রেলিক
* ডিজাইনের ক্ষেত্র: কাগজের চারপাশে কমপক্ষে ১ সেন্টিমিটার মার্জিন রাখতে হবে।
* পোস্টারের মূল নকশা কাগজের অন্তত ৭০% অংশ জুড়ে থাকতে হবে।
* ডিজিটাল পোস্টার গ্রহণ করা হবে না।
স্টিকার ডিজাইনের নির্দেশনা:
* কাগজের ধরন: সাদা ড্রইং পেপার বা আর্ট পেপার
* কাগজের সাইজ A5 বা ৫×৫ ইঞ্চি
* স্টিকারের সাইজ: বৃত্তাকার: ৪–৬ ইঞ্চি ব্যাস; বর্গাকার: ৪ × ৪ ইঞ্চি; আয়তাকার: ৪ × ৬ ইঞ্চি
* ডিজাইন বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত ও শক্তিশালী বার্তা থাকতে হবে।
* সর্বোচ্চ ১০ শব্দের স্লোগান ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
* ডিজাইন এমন হতে হবে যাতে ভবিষ্যতে স্টিকার হিসেবে ছাপানো যায়।
জমা দেওয়ার নিয়ম:
* পোস্টার বা স্টিকার ভাঁজ করা যাবে না।
* শক্ত খাম বা টিউবে করে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
* একাধিক কাজ পাঠানো যাবে (সর্বোচ্চ ৩টি পোস্টার ও ৩টি স্টিকার)।
প্রতিটি পোস্টার বা স্টিকারের পেছনে পরিষ্কারভাবে লিখতে হবে-
১. প্রতিযোগীর নাম:
২. পিতার নাম:
৩. মাতার নাম:
৪. বর্তমান ঠিকানা:
৫. শিক্ষা প্রতিষ্ঠানের নাম:
৬. শ্রেণি:
৭. ক্যাটাগরি (ক/খ/গ):
৮. মোবাইল নম্বর (প্রতিযোগী/অভিভাবক) কমপক্ষে দুটি ফোন নাম্বার দিতে হবে।
৯. ই-মেইল ঠিকানা (যদি থাকে):
১০. জন্ম তারিখ :
১২. জেলা ও উপজেলা:
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
* মৌলিকতা
* ডিজাইন অবশ্যই প্রতিযোগীর নিজস্ব মৌলিক কাজ হতে হবে।
* ইন্টারনেট, বই বা অন্য কোনো উৎস থেকে সরাসরি নকল করা যাবে না।
* কপিরাইট: নির্বাচিত ডিজাইন প্রকাশ, প্রদর্শন, পুনর্মুদ্রণ বা প্রচারণার ক্ষেত্রে প্রথম আলো ট্রাস্টের ব্যবহারিক অধিকার সংরক্ষিত থাকবে।
* প্রয়োজনে ডিজাইনে সামান্য সম্পাদনা বা অভিযোজন করার অধিকার আয়োজকের থাকবে।
অযোগ্য ঘোষণার কারণ:
* অসম্পূর্ণ তথ্য
* নির্ধারিত সাইজ অনুসরণ না করা
* অন্যের কাজ নকল করা
* বিষয়বস্তুর সঙ্গে অসঙ্গতিপূর্ণ ডিজাইন
* আপত্তিকর, রাজনৈতিক বা বৈষম্যমূলক উপাদান
জমা দেওয়ার সময়সীমা:
আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৯ জুন থেকে ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে তাদের তৈরি স্টিকার ও পোস্টার ডাকযোগে/কুরিয়ারে জমা দিতে পারবে।
স্টিকার ডিজাইন বা পোস্টার ডাকযোগে/কুরিয়ারে পাঠানোর ঠিকানা:
প্রথম আলো ট্রাস্ট
প্রগতি ইনস্যুরেন্স ভবন
২০-২১ কারওয়ান বাজার
ঢাকা-১২১৫।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন নিচে প্রদত্ত প্রথম আলো ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ।
www. facebook. com/Palotrust
অথবা
www. trust. prothomalo. com
মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।