পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের তরুণ

· Prothom Alo

পর্তুগালে নিজ কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের এক যুবক। গত শনিবার রাতে দেশটির সেতুবাল আলমেদা এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।

নিহত শামসুল ইসলাম ওরফে কামরানের (২৫) বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে।

Visit lebandit.lat for more information.

পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল ইসলাম প্রায় চার মাস আগে দেশে এসেছিলেন। দেশে ফিরে তিনি বিয়ে করেন। তিন মাস পর তিনি পর্তুগালে কর্মস্থলে ফিরে যান। এরপর সেখানে সড়ক দুর্ঘটনার শিকার হন।

ওসমানীনগরের দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন বলেন, নিহতের পরিবারে মাতম চলছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। তাঁরা হলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের মোস্তাক আহমদ (৩০) ও জুবায়ের আহমদ (৩০), দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের কাদির আহমদ (২৪), আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩০) এবং আমরপুর গ্রামের জিবাল আহমদ (৩৬)। এ ছাড়া ৩ জুলাই সৌদি আরবের জেদ্দায় ড্রাইভিং শিখতে গিয়ে কানাইঘাটের তারেক আহমদ (২৫) নামের আরেক প্রবাসী নিহত হন।

Read full story at source