আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্তের দাবি মিসরের

· Prothom Alo

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ দায়ের করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারির বিরুদ্ধে অভিযোগ এনে তাঁর সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা।

Visit michezonews.co.za for more information.

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আটলান্টায় শেষ ষোলোর ম্যাচটির পর মিসরের কোচ হোসাম হাসান প্রকাশ্যে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেন। সংবাদ সম্মেলনে হাসান অভিযোগ করেন, ম্যাচের ফল ‘আগেই ঠিক করা ছিল’ এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা দাবি জানিয়েছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর সহকারীদের যেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়া হয়। তাঁর দাবি, তাঁদের ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে ফিফায় অভিযোগ দিয়েছে মিসর

মিসরের মূল আপত্তি দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের গোল বাতিল বিষয়ে। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি।

এখন পর্যন্ত ফিফা মিসরের এই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

মিসরের গোল কেন বাতিল হয়েছিল, আর্জেন্টিনার গোল কেন নয়

Read full story at source