ট্রাম্পকে নিয়ে নতুন বই, প্রথম সপ্তাহেই বিক্রি ৩ লাখ কপি
· Prothom Alo

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মানুষের আগ্রহ এখনো কমেনি। তারই প্রমাণ মিলেছে নতুন বই রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প–এর ব্যাপক বিক্রিতে।
Visit rouesnews.click for more information.
সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের লেখা বইটি প্রকাশের প্রথম সপ্তাহে তিন লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার।
ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁকে নিয়ে লেখা অনেক বই এমন বিক্রির রেকর্ড গড়েছিল। তবে দ্বিতীয় মেয়াদে এ ধরনের সাফল্য খুব একটা দেখা যায়নি। অনেক প্রকাশক ধারণা করেছিলেন, ট্রাম্পকে নিয়ে পাঠকদের আগ্রহ কমে গেছে এবং তাঁর সম্পর্কে নতুন করে জানার মতো তেমন কিছু আর নেই।
বইটির চাহিদা এতটাই বেশি যে বইয়ের দোকান ও অ্যামাজনে দ্রুত বিক্রি শেষ হয়ে যায়। ফলে ইতিমধ্যে বইটির তৃতীয় দফা মুদ্রণ শুরু হয়েছে এবং আরও দুই লাখ কপি ছাপার কাজ চলছে।
প্রকাশকের দাবি, ২০২৬ সালে প্রকাশিত হার্ডকভার নন-ফিকশন বইগুলোর মধ্যে প্রথম সপ্তাহে এটিই সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই।
বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৪ মাসের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। পাঠকদের নিয়ে যাওয়া হয়েছে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং, প্রেসিডেন্টের সরকারি বাসভবন, ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট, এয়ারফোর্স ওয়ান বিমান ও তাঁর বিভিন্ন বিদেশ সফরের অন্তরালের ঘটনাগুলোর ভেতরে।
সাইমন অ্যান্ড শুস্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রকাশক শন ম্যানিং বলেছেন, বইটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, রেজিম চেঞ্জ ভবিষ্যতে ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ বইয়ের প্রচ্ছদ
তবে বইটি প্রকাশের পর ট্রাম্প এর কঠোর সমালোচনা করেছেন। দীর্ঘদিন ধরে ট্রাম্পকে অনুসরণ করে সংবাদ প্রকাশ করা ম্যাগি হ্যাবারম্যানের উদ্দেশে তিনি বইটিকে ‘বেশির ভাগই বানানো গল্প’ বলে আখ্যা দিয়েছেন। বর্তমানে হ্যাবারম্যান ও সোয়ান দুজনই দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদক।
বইটিতে ট্রাম্পের বিভিন্ন সামরিক সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ব্যবহার করার কৌশল, ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপ, এমনকি হোয়াইট হাউসের সাজসজ্জা ও কাঠামো পরিবর্তনে তাঁর আগ্রহের বিস্তারিত বর্ণনা রয়েছে।
বইটির প্রচারণায় ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ান নিয়মিত বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিচ্ছেন। সেখানে তাঁরা বইয়ের বিভিন্ন তথ্য ও ট্রাম্পের সঙ্গে তাঁদের একান্ত সাক্ষাৎকারের অভিজ্ঞতা তুলে ধরছেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্প নাকি ইতিহাসের কয়েকজন কুখ্যাত শাসকের সঙ্গে নিজের তুলনা টানা নিয়েও গর্ব প্রকাশ করেছিলেন।
সাইমন অ্যান্ড শুস্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রকাশক শন ম্যানিং বলেছেন, বইটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, রেজিম চেঞ্জ ভবিষ্যতে ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।
সূত্র: এপি
গ্রন্থনা: রবিউল কমল