বিএনপি সরকার গণভোটের ফলাফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ

· Prothom Alo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার গণভোটের ফলাফল চুরি করেছে। আজ বিকেল চারটার দিকে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে আয়োজিত এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Visit esporist.com for more information.

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করে এনসিপি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও এখনো কার্যকর হয়নি। এখনো কোনো কর্মসংস্থান নিশ্চিত করা হয়নি। জনগণ অনেক সংকটে আছেন। নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখছেন ইরান যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে সরকার। অথচ এখন পর্যন্ত লোডশেডিংয়ের সমস্যা সমাধান করতে পারেনি।’

এনসিপির চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব মো. আকরাম হোসেন, যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার প্রমুখ।

Read full story at source