আজ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দীর্ঘ পথ পেরিয়ে আলবিসেলেস্তেরা এখনো শিরোপার লড়াইয়ে টিকে আছে। সমর্থকদের আশা, আরও একটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন লিওনেল মেসিরা। আর সেই অভিযানে তাঁদের সঙ্গী হয়েছে দীর্ঘদিনের সহযোগী জার্মান ক্রীড়াসামগ্রীর ব্র্যান্ড অ্যাডিডাস।
এবারের হোম জার্সিতে বরাবরের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা নকশা থাকলেও অ্যাডিডাস যুক্ত করেছে সূক্ষ্ম গ্র্যাডিয়েন্ট ইফেক্ট। নীল ডোরার ভেতরের শেডগুলো অনুপ্রাণিত হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বজয়ের স্মৃতি থেকে। যেন ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২—তিনটি সোনালি অধ্যায় একই নকশায় একসূত্রে গাঁথা।
Visit newsbetting.club for more information.
অ্যাওয়ে জার্সির গল্পও আলাদা। কালো বেসের ওপর ফুটে উঠেছে ঘূর্ণায়মান নীল-সাদা মোটিফ, যার অনুপ্রেরণা বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী ফিলেতেয়াদো পোর্তেনিও লোকশিল্প। উনিশ শতকের শেষভাগে জন্ম নেওয়া এই শিল্পধারা ইউনেসকোর স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য। একসময় বুয়েনস এইরেসের ঘোড়ার গাড়ি ও বাসের গায়ে দেখা মিলত এর রঙিন অলংকরণের। সেই নগর-সংস্কৃতিই এবার আধুনিক ছোঁয়ায় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সির নকশায়।
তবে শুধু মাঠেই নয়, এই জার্সিকে অ্যাডিডাস তারকারা নিয়ে গেছেন অন্য মাত্রায়। হোম আর অ্যাওয়ে—দুই কিটেই নিজেদের মতো করে স্টাইল করেছেন তাঁরা, যার ছবি জায়গা পেয়েছে অ্যাডিডাসের ইনস্টাগ্রাম পেজে। ছেলেরা কীভাবে আর্জেন্টিনার জার্সি স্টাইল করতে পারেন, তার অনুপ্রেরণা হতে পারে এসব ছবি। সময়ের সঙ্গে ফুটবল জার্সি এখন আর শুধু মাঠের পোশাক নয়; স্ট্রিট স্টাইল আর ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে। এই জার্সি স্টাইল করার উপায়ের কোনো সীমা নেই। আজকের আয়োজনে থাকল মেসি, ম্যাক অ্যালিস্টার, দে পল আর নিকো পাজের স্টাইলিংয়ের গল্প।
অ্যাওয়ে জার্সি
জার্সির ওপর কালো লেদার জ্যাকেট জড়িয়ে নিয়েছেন প্রিয় মেসি।নিকো পাজকে দেখা গেছে একেবারেই ভিন্ন এক স্টাইলিংয়ে। অ্যাওয়ে জার্সির ওপর খোলা রেখে লেয়ার করেছেন নিটেড জিপ-আপ ভেস্ট। গলায় সিলভার চেইন নেকলেস, যা পুরো আউটফিটে যোগ করেছে আধুনিক স্ট্রিটওয়্যার আবহ। বটমে অলিভ রঙের কার্গো প্যান্ট জার্সির নীল-কালো টোনের সঙ্গে তৈরি করেছে দারুণ ক্যাজুয়াল কনট্রাস্ট। আর ওয়েট হেয়ার (ভেজা চুল) স্টাইলিং তো এক শতে এক শ।ম্যাক অ্যালিস্টার জার্সিটাকে এখানে স্ট্রিটওয়্যার লুকে নিয়ে গেছেন। আর্জেন্টিনার কালো ফিলেতেয়াদো-প্রিন্ট অ্যাওয়ে জার্সির নিচে লেয়ার করে পরেছেন কালো লম্বা হাতার সোয়েট শার্ট। সঙ্গে পরেছেন ঢিলেঢালা, ওয়াইড-লেগ কালো ট্রাউজার, যার পাশে সাদা থ্রি-স্ট্রাইপ ডিটেইল জার্সির নকশার সঙ্গে মিলে গেছে। পায়ে কালো লেদার শু আর কানে ছোট স্টাড—পুরো লুকটাকে দিয়েছে মিনিমাল অথচ ফ্যাশন-ফরোয়ার্ড আবহ। লেয়ারিংস্টাইলিংটা আলাদা মাত্রা পেয়েছে লুকে।রদ্রিগো ডি পল বরাবরই নিজের স্টাইলের জন্য আলাদা করে নজর কাড়েন। এই লুকেও তিনি রেখেছেন মিনিমালিস্ট আবেদন। কোনো অতিরিক্ত লেয়ারিং না করে আর্জেন্টিনার জার্সির নিচে পরেছেন সাদা কলারযুক্ত শার্ট, যা জার্সির ক্ল্যাসিক সাদা কলারকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। জার্সির ছোট হাতার কারণে তাঁর দুই হাতভর্তি ট্যাটুও স্পষ্টভাবে নজরে আসে। স্টাইলিংয়ে সামান্য বোল্ডনেস আনতে দুই কানে পরেছেন ক্রস দুল। অফ-শোল্ডার স্টাইলে কালো রঙের অ্যাডিডাস ট্র্যাক জ্যাকেট লেয়ারিং করেছেন হুলিয়ান আলভারেজ।তরুণ ফুটবলার থিয়াগো আলমাদার স্টাইলিং সহজ, কিন্তু নজরকাড়া। জার্সির সঙ্গে তিনি পরেছেন খাকি রঙের স্ট্রেইট-ফিট প্যান্ট, যা জার্সির গাঢ় রঙের সঙ্গে সুন্দর বৈপরীত্য তৈরি করেছে। লুকে আধুনিক ছোঁয়া আনতে ডান হাতে পরেছেন একটি মেটাল চেইন ব্রেসলেট, আর কানে রয়েছে ছোট হুপ দুল।
হোম জার্সি
মেসি এখানে হোম জার্সিটাকেই বেছে নিয়েছেন সবচেয়ে সিম্পল অথচ স্টাইলিশ উপায়ে। জুটি হয়েছে ঢিলেঢালা কালো হারেম-স্টাইল প্যান্ট, যা হাঁটুর কাছে ভলিউমিনাস এবং গোড়ালির কাছে টাইট কাফে শেষ হয়েছে। পায়ে ক্ল্যাসিক কালো অ্যাডিডাস সুপারস্টার স্নিকার্স, যা পুরো লুকের স্পোর্টি আবেদন এনেছে। হাতের ট্যাটুও দৃশ্যমান, তবে বাড়তি কোনো লেয়ারিং বা অ্যাকসেসরি ব্যবহার করেননি তিনি। সব মিলিয়ে এটি মেসির চিরচেনা স্টাইল স্টেটমেন্ট।আকাশি-সাদা হোম জার্সির সঙ্গে ব্লু ডেনিম জর্টসে হুলিয়ান আলভারেজ। পায়ে সাদা অ্যাডিডাসের সাম্বা স্নিকার্স।নিকো পাজে এখানে জার্সিটা ফরমাল লুকে স্টাইল করেছে। হোম জার্সির সঙ্গে পরা হয়েছে কালো প্লিটেড ফরমাল ট্রাউজার, কোমরে কালো লেদার বেল্ট। হাতে ধরা আছে গোলাপি-কালো অ্যাডিডাস এফ৫০ ফুটবল বুট, যা লুকে অ্যাথলেটিক পরিচয়কেই মনে করিয়ে দিচ্ছে।স্টাইলিংয়ে আর্জেন্টিনার জার্সির সঙ্গে ডি পল পরেছেন অ্যাডিডাসের সাদা থ্রি-স্ট্রাইপযুক্ত ঢিলেঢালা, স্ট্রেট-কাট কালো ডেনিম প্যান্ট। পায়ে রয়েছে কালো অ্যাডিডাস সাম্বা স্নিকার্স। চুল উঁচু করে বান করে বাঁধা, কানে ছোট দুল, হাতে ব্রেসলেট এবং হাতভর্তি ট্যাটু—সব মিলিয়ে লুকটিতে এসেছে স্পোর্টি ও স্ট্রিট স্টাইলের আবহ।এক্সেকুয়েল পালাসিওসের স্টাইলিংয়ে হোম জার্সির সঙ্গে দেখা যাচ্ছে কালো পিনস্ট্রাইপ ওয়াইড-লেগ ট্রাউজার। পায়ে রঙিন ফুটবল বুট, যা পুরো লুকের আকর্ষণ। কাঁধে তোলা রেট্রো বুমবক্স ছবিটিতে যোগ করেছে নস্টালজিক, হিপহপ-অনুপ্রাণিত স্ট্রিটওয়্যার আবহ। হাতে বাঁধা লাল সুতার ব্রেসলেট এবং হাতভর্তি ট্যাটুও লুকটিকে করেছে আরও আকর্ষণীয় । দুই কানে হুপ আর হাতে বিডেড ব্রেসলেট সাদা-আকাশি জার্সির সঙ্গে বোহো টাচ যোগ করেছে।
Read full story at source