একটা ব্যাচেলর রোড ট্রিপের গল্প পরিণত হয় জীবনের গভীর উপলব্ধির যাত্রায়

· Prothom Alo

১৫ বছর আগে ১৬ জুলাই মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিটি মুক্তির পর সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়ায়। জোয়া আখতার পরিচালিত চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও জেতে। ছবি মুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণা করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘অর্জুন’ চরিত্রটি তাঁর বাস্তব জীবনের এক দোটানাকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ করে দিয়েছিল।

Visit albergomalica.it for more information.

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির দৃশ্যে হৃতিক রোশন

এ সিনেমার বেশকটি ছবি পোস্ট করে ক্যাপশনে হৃতিক রোশন জানান, পরিচালক জোয়া আখতারের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা। জোয়ার ওপর আস্থা রেখেই পুরো দল স্বাধীনভাবে কাজ করতে পেরেছিল। তাঁর কথায়, শুটিংয়ের সময় তাঁরা সবাই আনন্দের সঙ্গে কাজ করেছেন, আর সেই আনন্দের মধ্য দিয়েই তৈরি হয়েছে অর্থবহ একটি চলচ্চিত্র।

পরিচালক ছবির চিত্রকর, আমরা রংমাত্র: হৃতিক রোশন

অভিনেতার মতে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে কাজ করা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ‘অর্জুন’ চরিত্রের মতো তিনিও এই ছবির মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন।

পোস্টের শেষে সহশিল্পী অভয় দেওল, ফারহান আখতার, ক্যাটরিনা কাইফ, কালকি কোয়েচলিন, পরিচালক জোয়া আখতার এবং পুরো নির্মাণদলকে ধন্যবাদ জানান হৃতিক। তিনি বলেন, ১৫ বছর পরও ছবিটি দর্শকের হৃদয়ে একইভাবে জায়গা করে রেখেছে।

১৫ বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’

বন্ধুত্ব, আত্ম-অন্বেষণ ও জীবনকে নতুনভাবে উপভোগ করার গল্প নিয়ে নির্মিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। একটা ব্যাচেলর রোড ট্রিপের গল্প, যা পরিণত হয় জীবনের গভীর উপলব্ধির যাত্রায়। ৬০ কোটি রুপি বাজেটে নির্মিত হলেও বিশ্বব্যাপী ১৫৩ কোটির বেশি রুপি আয় করে ছবিটি।

Read full story at source