জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার
· Prothom Alo

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে (বিইপিআরসি) বেতনভুক্ত ইন্টার্নশিপ প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টার্নশিপ প্রোগ্রামের ২য় ব্যাচে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।
ইন্টার্নশিপ প্রোগ্রামের বিবরণ–
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)
Visit turconews.click for more information.
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস
মাসিক ভাতা: ১০,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা—
*যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা জ্বালানি/ বিদ্যুৎ–সংক্রান্ত গবেষণাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ভূতত্ত্ব/ পদার্থ/ ফলিত পদার্থ/ রসায়ন/ ফলিত রসায়ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবর্তীর্ণ হতে হবে।
*স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য কোর্স, ভাতাসহ আবেদনে বিস্তারিত জেনে নিনআবেদনের নিয়ম—
প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, বিইপিআরসি বরাবর নির্ধারিত গুগল আবেদন ফর্ম পূরণের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের লিংক: https://forms.gle/jzCzU9ctPbxR4bZX7
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
শর্তাবলি
আবেদনকারী ইন্টার্নশিপে সুযোগ লাভ করলে সাপ্তাহিক কার্যদিবসের সকাল ০৯:০০টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত ইন্টার্নশিপ ব্যতীত অন্য কোনো শিক্ষা/ প্রশিক্ষণ/ চাকরিতে সম্পৃক্ত থাকতে পারবেন না।
প্রাথমিক বৃত্তির ফল পুনর্নিরীক্ষণে আবেদন শুরু, যেভাবে করবে