এইচএসসি পরীক্ষা ২০২৬। রসায়নের ৫টি অধ্যায়ের ওপর পরামর্শ
· Prothom Alo

রসায়ন ১ম পত্র: পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, রসায়ন ১ম পত্রের মোট ৫টি অধ্যায় রয়েছে। এবার পুরো সিলেবাসে পরীক্ষা দেবে। সৃজনশীল ৮টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ৫টি। বহুনির্বাচনি ২৫ নম্বরের জন্য ২৫টি প্রশ্ন থাকবে।
Visit mwafrika.life for more information.
১ম অধ্যায়: এটি মূলত রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, ব্যবহার নীতি, সতর্কতা, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি, পরিবেশে এদের প্রভাব ও স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া রাসায়নিক দ্রব্য ওজনের জন্য বিভিন্ন মাপন যন্ত্র ও তাদের প্রয়োগবিধি জানা প্রয়োজন।
আমরা রাসায়নিক দ্রব্যগুলো নিয়ে কাজ করার সময় বিভিন্ন ধরনের গ্লাভস ব্যবহার করি, তাদের ধরন ও প্রয়োগ জানতে হবে। আবার রাসায়নিক দ্রবণ প্রস্তুতি, স্থানান্তর আর মাপনের জন্য মূলত কাচের সামগ্রী ব্যবহার করি। সেসব পরিষ্কারের জন্য ক্লিনিং মিক্সার, এসব ক্ষেত্রে তাদের উপকারিতা ও অপকারিতা জানা প্রয়োজন, যেমন জানা জরুরি রাইডার ধ্রুবক, ল্যাব কীট, MSDS কী? সঙ্গে বিভিন্ন দ্রবণের মিশ্রণের প্রকৃতি।
প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত২য় অধ্যায়: এটির কলেবর বেশ বড়, তবে আলাদা আলাদা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশকে আয়ত্তে রাখলে উত্তর দেওয়া সহজ হবে। সৃজনশীল অংশের ‘ক’ ও ‘খ’ প্রশ্নের জন্য কম্পোজিট কণা, ∝ - কণিকা, আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক কনফিগারেশন, অরবিটাল, নোড, নোডাল তল, বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, জীম্যান প্রভাব, নিউক্লিয়াস আবিষ্কার, ∝ - কণিকা ও ZnS এর পর্দা ব্যবহারের কারণ জানা জরুরি।
এ ছাড়া দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক, বিভিন্ন আয়ন (Fe+2, Fe+3, Na+, Ca+2) ইত্যাদি শনাক্তকরণ জানতে হবে। ক্রোমোটোগ্রাফি, শিখা পরীক্ষা, ঊর্ধ্বপাতন, পাতন আংশিক পাতন, সমস্ফুটপাতন ইত্যাদি বিষয়ও দখলে রাখতে হবে।
সৃজনশীল অংশের ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের জন্য কোন কক্ষপথে কতটি e– ধারণ করবে অরবিটালগুলোয় e– ধারণ ক্ষমতা, ইলেকট্রনের বেগ, কৌণিক ভরবেগ, ব্যাসার্ধ শিখবে। আবার বিভিন্ন সূত্রসংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে। এগুলো অবশ্যই অনুশীলন করবে।
৩য় অধ্যায়: এ অধ্যায়টি পড়া না থাকলে উত্তর করা সহজ হবে না। সৃজনশীল অংশের ‘ক’ ও ‘খ’ প্রশ্নের জন্য S-ব্লক, P-ব্লক, d-ব্লক, f-ব্লক মৌলগুলো। এদের সংখ্যা ও বৈশিষ্ট্য জানতে হবে।
অবস্থান্তর মৌল প্রমাণ করতে পারতে হবে, কোনটি চৌম্বক ধর্ম দেখায়, কোন যৌগ পোলার।
সৃজনশীল অংশের ‘ক’ ও ‘খ’ প্রশ্নের জন্য H2O, NH4Cl, SO4, KBH4 ইত্যাদি যৌগে বিদ্যমান বন্ধনগুলো উল্লেখ করতে পারতে হবে। পোলারেন, বিভিন্ন ধরনের বন্ধনের সংজ্ঞাও জানতে হবে। আবার বিভিন্ন অক্সাইডগুলোর প্রকৃতি, বিভিন্ন যৌগের আকার, বন্ধন কোণ, যৌগটি রঙিন হওয়ার কারণ, যৌগের ভৌত অবস্থার কারণ, গলনাঙ্ক–স্ফুটনাঙ্ক ভিন্নতার কারণ জানতে হবে।
রসায়ন ১ম পত্রের মোট ৫টি অধ্যায় রয়েছে। এবার পুরো সিলেবাসে পরীক্ষা দেবে। সৃজনশীল ৮টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ৫টি। বহুনির্বাচনি ২৫ নম্বরের জন্য ২৫টি প্রশ্ন থাকবে।
৪র্থ অধ্যায়: এ অধ্যায়টি অনেক বেশি বড়, তবে এ অধ্যায়ে মুখস্থ অংশের চেয়ে গাণিতিক অংশ বেশি। তাই গাণিতিক অংশভিত্তিক প্রশ্নগুলোর উত্তর সঠিক নিয়মে লিখতে পারলে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। সবুজ রসায়ন, রাসায়নিক সাম্যাবস্থা, সাম্যাবস্থার ধরন, তথা শ্রেণিবিন্যাস, ভরক্রিয়া সূত্র, সক্রিয়ন শক্তি, বিক্রিয়া তাপ, হেসের সূত্র, ল্যাভয়শিয়ে ও ল্যাপলাসের সূত্র, প্রশমন তাপ, দ্রবণ তাপ, দহন তাপ, বাফার দ্রবণ ও এর শ্রেণিবিন্যাস, বাফার দ্রবণের বৈশিষ্ট্য, PH, POH, Kp/ Kc এর একক নির্ণয় সম্পর্ক স্থাপন, ভ্যান্টহফের সূত্র।
৫ম অধ্যায়: এ অধ্যায়টি কর্মমুখী রসায়ন।
মূল বিষয় হলো বিভিন্ন রাসায়নিক দ্রব্য, যা মূলত জীবনসংশ্লিষ্ট তা তৈরি করা, বিভিন্ন পদার্থকে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংরক্ষক যোগ করা।
সৃজনশীল অংশের ‘ক’ ও ‘খ’ প্রশ্নের জন্য:
ভিনেগার, খাদ্যনিরাপত্তা, পিকলিং কিউরিং, কিলোটিং এজেন্ট, অ্যানিট মাইক্রোবিয়াল, অ্যানিট অক্সিডেন্ট, হেড- স্পেস, ফুড লেকার, কেস হার্ডিনিং, মেহেদি, আফটার শেফ, লিপিস্টিক, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, এদের বিভিন্ন উপাদানের ভূমিকা। পাস্তুরাইজেশন, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, টিনডাল প্রভাব, ব্রডিনীয় গতি, দুধের সংযুক্তি ও শক্তি জানা জরুরি।
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা