বিশ্বকাপ দেখে ফেরার পর ইরানে হামলা নিয়ে কড়া বার্তা ট্রাম্পের, আরেক মার্কিন সেনাসদস্য নিহত

· Prothom Alo

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরানের হামলায় একজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এর আগের দিন জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও এক মার্কিন সেনাসদস্য নিখোঁজ হন। তাঁর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

Visit grenadier.co.za for more information.

গতকাল রোববার বিশ্বকাপ ফাইনাল দেখা শেষে ওয়াশিংটনে ফেরার পর ইরানে হামলা নিয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ (রোববার) রাতে আবার তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি এবং আমরা তা করেছি সম্ভবত তিনজন—সম্ভবত তিনজন মহান দেশপ্রেমিকের সম্মানে।’

জর্ডানে মার্কিন সেনাসদস্য নিহতের পর ট্রাম্পের নির্দেশনায় ইরানে বিমান হামলা

গত শনিবার ইরাকে হামলায় সেনা নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরানের একটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার পর সেটি থেকে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। এ ঘটনা আগে থেকেই নিয়ন্ত্রিত ছিল। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য আহত হয়েছেন।

সেন্টকম পরে এক বিবৃতিতে আরও বলেছে, জর্ডানে শুক্রবারের হামলার স্থানে তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয়ের মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে। ওই অবশিষ্টাংশের পরিচয় নিশ্চিত করার পরীক্ষা-নিরীক্ষা এখনো চলছে বলেও জানিয়ে তারা।

ইরানের হামলায় পরপর দুই দিন যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক দিনগুলোয় নিহত মার্কিন সেনাসদস্যদের সম্মান জানাতেই ইরানের ওপর সর্বশেষ সামরিক হামলাগুলো চালানো হচ্ছে।

সেনাসদস্যদের প্রাণহানির বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমরা খুবই ব্যথিত। যাঁরা মারা গেছেন, তাঁরা লড়াই করছিলেন, যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’

টানা ৯ রাত ধরে যুক্তরাষ্ট্রের হামলা, জবাব দিচ্ছে ইরানও

এদিকে নতুন করে সহিংসতায় আজ সোমবার ভোররাতেও মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে। এদিন ইরানের ওপর আরও এক দফা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কুয়েত বলেছে, তারা তাদের আকাশসীমায় কয়েকটি ড্রোন প্রতিহত করছে। আর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সিরিয়ায় ‘শত্রুবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্রে’ অতর্কিত হামলা চালিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে। নাগরিক ও বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ জায়গায় আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে।

সেন্টকম গতকাল গভীর রাতে ঘোষণা করে, তারা টানা নবম রাতের মতো ইরানের ওপর এক দফা হামলা শুরু করেছে।

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পরমাণুকেন্দ্র আক্রান্ত

Read full story at source