ফুটপাত কার
· Prothom Alo
যেখানে মানুষের হাঁটার কথা, সেই ফুটপাত দখল করে নিচ্ছে অটোরিকশা ও মোটরসাইকেল। যানজট এড়াতে কিংবা সময় বাঁচানোর অজুহাতে চালকেরা ফুটপাত ব্যবহার করেই যাচ্ছেন। এতে প্রতিদিনই পথচারী—বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীরা ঝুঁকির মুখে পড়ছেন। আইন থাকলেও প্রয়োগের দুর্বলতা এবং নজরদারির অভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ফুটপাতে দেখা যাচ্ছে এমন চিত্র।
Visit lej.life for more information.
ফুটপাতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে। সড়ক ছেড়ে ফুটপাত দিয়ে চলছে একটি অটোরিকশা। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে। ফুটপাত দিয়ে অহরহ চলছে মোটরসাইকেল। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে। সড়কের পরিবর্তে ফুটপাত ব্যবহার করছে অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে।সংবাদমাধ্যমের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল ফুটপাত দিয়ে চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে। সড়কে যানজট দেখে ফুটপাতে মোটরসাইকেলচালকেরা। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে। পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটিয়ে ফুটপাতে মোটরসাইকেল তুলে দিয়েছেন এক চালক। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে।