ককরোচ জনতা পার্টির কর্মসূচির কারণে দিল্লির ১৬টি মেট্রোস্টেশন বন্ধ

· Prothom Alo

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের জেরে নিরাপত্তার কারণে আজ বুধবার সকালে ১৬টি মেট্রোস্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি) এ তথ্য জানিয়েছে। বন্ধ হওয়া স্টেশনগুলোর মধ্যে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট রয়েছে।

Visit turconews.click for more information.

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডিএমআরসি জানায়, নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ মিশন আশ্রম মার্গ ও বারোখাম্বা রোড স্টেশন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম মেট্রোস্টেশন।

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে অর্ডার করা খাবার আসছে, কারা পাঠাচ্ছেন

ডিএমআরসি আরও জানিয়েছে, যাত্রীদের জন্য রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখা হয়েছে।

পরীক্ষায় অনিয়মের অভিযোগে পার্লামেন্ট অভিমুখে যাত্রার ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের এই কর্মসূচিতে যোগ দিতে গত সোমবার সেন্ট্রাল দিল্লিতে হাজার হাজার মানুষ জড়ো হন। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিনও বেশ কয়েকটি মেট্রোস্টেশন বন্ধ করে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়েই যাচ্ছেন যন্তর মন্তরে

Read full story at source