৩ ব্যাংক নেবে ৬৪ অফিসার, প্রিলি ও লিখিত পরীক্ষার সূচি এবং কেন্দ্রতালিকা প্রকাশ
· Prothom Alo

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৩টি ব্যাংকে জনবল নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৬৪টি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ৪ হাজার ৮৩৩ জন।
Visit xsportfeed.quest for more information.
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পদের নাম: অফিসার (আইটি)
পদসংখ্যা: ৬৪
পরীক্ষার তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (৩ ঘণ্টা)।
পরীক্ষার ধরন: এক ঘণ্টার প্রিলিমিনারি (এমসিকউ–MCQ) এবং দুই ঘণ্টার লিখিত পরীক্ষা একত্রে অনুষ্ঠিত হবে।
কেন্দ্র: রাজধানীর দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
প্রার্থীদের প্রতি নির্দেশনা
* যেসব প্রার্থী এর আগে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রয়োজনবোধে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
* সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
* প্রবেশপত্র (এক কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
* প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
* পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।