নতুন ক্লাবে যোগ দিলেন সেই ভোজিনিয়া

· Prothom Alo

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অন্যতম বড় চমক ছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। সবচেয়ে বড় চমক বললেও হয়তো ভুল হবে না!

Visit sports24.club for more information.

৪০ বছর বয়সী এই তারকা এবার নতুন ক্লাবে যোগ দিচ্ছেন। চিলির বিখ্যাত ক্লাব কোলো কোলোতে দেখা যাবে তাঁকে। গতকাল শুক্রবার ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে যাবেন। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন তিনি। এরপর এস্তাদিও মনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

চিলির ক্লাবটির সভাপতি মোসা বলেন, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

View this post on Instagram

তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনিয়াকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’

ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির

বিশ্বকাপ শুরুর আগেই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হয় ভোজিনিয়ার। তখন কে জানত এই ভোজিনিয়াই বিশ্বকাপে নায়ক হবেন! বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায়।

ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা পৌঁছে যায় ২৮.৩ মিলিয়নে, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার, ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তিদের চেয়েও বেশি। এমনকি তিনি জায়গা পেয়েছেন সমর্থকদের ভোটে হওয়া টুর্নামেন্ট সেরা একাদশেও।

৪০ বছর বয়সী ভোজিনিয়া পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ সে সময় তাঁর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় মুখ ভোজিনিয়া নতুন দল পাওয়ার ঘোষণা ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘তাঁর কারণে কত শিশু যে গোলরক্ষক হতে চাইবে! এটি দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।’ এমনকি ইংরেজ মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’

View this post on Instagram

কোলো কোলো কেমন ক্লাব
কোলো কোলো চিলির সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল ক্লাব। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাব চিলির সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে। বর্তমানে দলের কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। দলে আছেন আর্তুরো ভিদালের মতো পরিচিত মুখ। ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস জিতেছে, যা কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র লিবার্তোদোরেস শিরোপা।

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে যাঁদের

Read full story at source