ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন

· Prothom Alo

যশোরে নতুন শাখা উদ্বোধন করেছে গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। গত বৃহস্পতিবার শহরের আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় চালু করা হয়েছে প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি। নতুন এই শাখার মাধ্যমে যশোর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে।

ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ডিবিএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Visit freshyourfeel.com for more information.

নাসিমুল বাতেন বলেন, নতুন এই শাখা যশোর ও আশপাশের এলাকায় আবাসন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জনকারী প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরিয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও দিয়ে থাকে।

Read full story at source