যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে কয়েকজন আহত

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ এমন তথ্য দিয়েছে। সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

Visit rouesnews.click for more information.

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’

হামলাকারীদের আটক করা হয়েছে কি না সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। তবে তারা বলেছে, ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Read full story at source