ফিগার–হাগিং গাউনে নজরকাড়া তানজিয়া মিথিলা

· Prothom Alo

মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা সম্প্রতি আবেদনময় এক লুকে ধরা দিয়েছেন। গ্ল্যামারাস সন্ধ্যার আয়োজন, ককটেল পার্টি কিংবা রেড কার্পেটধর্মী অনুষ্ঠানের জন্য তাঁর এই গাউন লুকটি সহজেই হতে পারে অনুপ্রেরণা।

Visit saltysenoritaaz.org for more information.

মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা আবেদনময় এক লুকে ধরা দিয়েছেন। তাঁর পরনে আকর্ষণীয় মেরুন রঙের স্লিভলেস ইভিনিং গাউন, যার সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন একই রঙের চোকার স্টাইলের ওড়না।

গাউনটির করসেট ধাঁচের ফিটেড বডিস তাঁর সিলুয়েটকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। স্ট্র্যাপলেস সুইটহার্ট নেকলাইন পোশাকটিতে যোগ করেছে আলাদা মাত্রা।

গাউনের সবচেয়ে আকর্ষণীয় দিক নিচের অংশে ব্যবহৃত শিয়ার ফেব্রিক। স্বচ্ছ কাপড়ের এই নকশা পোশাকটিতে এনেছে গ্ল্যামারাস আবেদন। ফিগার–হাগিং সিলুয়েটের সঙ্গে শিয়ার ডিটেইলের সমন্বয় পুরো লুককে করেছে আরও স্টাইলিশ ও নজরকাড়া।

অ্যাকসেসরিজে রাখা হয়েছে মিনিমাল ছোঁয়া। সবুজ ও সাদা ড্রপ ইয়াররিং, হাতে ব্রেসলেট ও সোনালি ক্লাচ পুরো লুকে এনেছে আভিজাত্য।

খোলা চুল সফট ওয়েভে স্টাইল করা হয়েছে। মেকআপেও গ্ল্যামারাস আমেজ। শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাসকারায় সাজানো চোখ, গালে হালকা গোলাপি ব্লাশ ও হাইলাইটার, আর গাউনের সঙ্গে মানানসই গ্লসি লিপ কালারে সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ। গ্ল্যামারাস সন্ধ্যার আয়োজন, ককটেল পার্টি কিংবা রেড কার্পেটধর্মী অনুষ্ঠানের জন্য এমন লুক সহজেই হতে পারে অনুপ্রেরণা।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source