হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৮৪৪

· Prothom Alo

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেল ৭৪৮ শিশু।

Visit betsport.cv for more information.

আর এই সাড়ে চার মাসে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। এ নিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্য হলো।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে চার শিশু মারা গেছে তাদের মধ্যে তিনজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৫ শিশু। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৭ শিশু।

গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৩ শিশু। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৭৮ শিশু।

আর এ সময়ে এক লাখ ৮ হাজার ২৮৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ শিশু।

Read full story at source