হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতাকে নতুনভাবে উপলব্ধি করায় রস+আলো

· Prothom Alo

প্রথম আলো পত্রিকার জনপ্রিয় ব্যঙ্গ–রসাত্মক ম্যাগাজিন রস+আলো নিয়ে পাঠচক্রের আসর করে দিনাজপুর বন্ধুসভা। গত ১১ জুলাই প্রথম আলো দিনাজপুর অফিসে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় সিজন-২ ও সংখ্যা-৭–এর ‘বিবাহ প্লাস কর’ শিরোনামের প্রচ্ছদ প্রতিবেদন।

Visit xsportfeed.life for more information.

এই প্রতিবেদনে সাময়িক বাজেট–ব্যবস্থাকে হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সদ্য অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপকে ঘিরে ‘বারোমাসি’ ও ‘সিজনাল’ সমর্থকদের নানা মজার দিকও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া ম্যাগাজিনে প্রকাশিত বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর হাস্যোজ্জ্বল সাক্ষাৎকার, যা বন্ধুদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে।

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রস+আলো একটি জনপ্রিয় ম্যাগাজিনে পরিণত হয়েছে। এর বিভিন্ন লেখা পাঠের মাধ্যমে সমসাময়িক দেশ-বিদেশের নানা বিষয় সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায়, তেমনি হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতাকেও নতুনভাবে উপলব্ধি করা যায়।’

পাঠচক্র শেষে বন্ধুরা সাংগঠনিক আলোচনায় অংশ নেন। বন্ধুসভার কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা, মতামত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন সবাই।

সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় জানান, বছরের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত দিনাজপুর বন্ধুসভা ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনে কার্যক্রমের পরিধি আরও বাড়াতে সবার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা

Read full story at source