১০ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ

· Prothom Alo

গ্রাহকদের ডিজিটাল সংযোগ ও সেবার অভিজ্ঞতাকে বদলে দেওয়া মাইজিপি অ্যাপের ১০ম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে গ্রামীণফোন। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে মাইজিপি একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। গ্রামীণফোনের ৯৯ শতাংশের বেশি পণ্য ও সেবাকে একক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে অ্যাপটি। বর্তমানে ২ কোটি ৩০ লাখের বেশি ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারকারীর ধরন অনুযায়ী, বিভিন্ন অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক, বোনাস, জিপি পয়েন্টস ও জিপি স্টারের মতো বিভিন্ন তথ্য জানা যায় মাইজিপি অ্যাপে। এর ফলে নিজের প্রয়োজন অনুযায়ী বিনোদন, লাইফস্টাইল সুবিধা, ডিজিটাল সাবস্ক্রিপশন, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ পরিশোধ, বিভিন্ন আর্থিক সেবা ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের নিজস্ব সংযোগ ব্যবস্থাপনার সুযোগ করে দিচ্ছে অ্যাপটি।

Visit djcc.club for more information.

সংযোগের বাইরেও গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মাইজিপি। ‘লিংকড অ্যাকাউন্ট’ ও ‘ফ্যামিলি প্যাক’-এর মাধ্যমে পরিবার ও প্রিয়জনদের যুক্ত রাখার সুবিধাসহ অ্যাপটিতে রয়েছে খেলাধুলা ও বিনোদনমূলক বিভিন্ন আধেয় (কনটেন্ট)। সম্প্রতি ফিফা বিশ্বকাপের খেলাগুলো সরাসরি দেখার সুযোগও করে দিয়েছিল মাইজিপি। শুধু তাই নয়, অ্যাপটি ব্যবহার করে বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার— উভয় মুদ্রাতেই সহজে আন্তর্জাতিক রোমিং সেবা চালু করতে পারছেন গ্রাহকেরা।

মাইজিপির ১০ম বর্ষপূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে মাইজিপি গ্রাহকদের জন্য বিভিন্ন অফার ঘোষণা করেছে গ্রামীণফোন। এসব অফারের আওতায় সর্বোচ্চ ১০ গিগাবাইট পর্যন্ত বিনা মূল্যে ইন্টারনেট ডেটা, আইফোন ১৭ প্রো জেতার সুযোগসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, গত এক দশকে গ্রাহকদের প্রত্যাশা যেভাবে পরিবর্তিত হয়েছে, মাইজিপিও ঠিক সেভাবেই পরিবর্তিত হয়েছে। যার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও সময়োপযোগী করে তোলা। আজ মাইজিপি শুধু একটি টেলিকম অ্যাপের চেয়ে অনেক বেশি কিছু। এটি এমন একটি ডিজিটাল সঙ্গী, যা গ্রাহকদের একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে নির্বিঘ্নে সংযুক্ত হওয়ার পাশাপাশি লেনদেন, বিনোদন ও ডিজিটাল জীবন পরিচালনা করতে সহায়তা করছে।

Read full story at source