আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
· Prothom Alo

জাতীয় যুব দিবস উপলক্ষে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। ১৩ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ঢাকার স্বনামধন্য চারটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করবে। সংসদীয় ধারার এই বিতর্কে প্রথম ধাপে আটটি দল থেকে চারটি দল পরবর্তী বিতর্কে উন্নীত হবে, তারপর বিজয়ী দুটি দল মুখোমুখি হবে চূড়ান্ত পর্বে।
Visit playerbros.org for more information.
বিতর্ক শেষে দেশের প্রথিতযশা তরুণ নেতৃত্বের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনার বিষয় ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।
এরপর সমাপনী আয়োজনে চূড়ান্ত পর্বের বিতার্কিক, বিচারক ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ব্র্যাক।