রেললাইনে পড়েছিল দুই যুবকের মরদেহ, মাদকাসক্ত বলে দাবি স্থানীয়দের
· Prothom Alo

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনের ওপর থেকে দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন–সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।
নিহত দুজন হলেন কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
Visit tr-sport.click for more information.
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, মেহেদী ও হাসিব দুজনই মাদকাসক্ত ছিলেন। তবে কীভাবে তাঁরা রেললাইনে উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গতকাল রাতে ওই যুবকেরা রেললাইনে মশার কয়েল জ্বালিয়ে মাদক সেবন করছিলেন বলে ধারণা করেন মহেশপুর গ্রামের বাসিন্দা খলিল মোল্লা। তিনি বলেন, ‘আমরা সকালে সেখানে গিয়ে মশার কয়েলের অর্ধেক অংশ দেখতে পেয়েছি। এর আগেও তাঁদের মাদক সেবন করতে দেখেছি। নিষেধ করতাম, কিন্তু শুনত না।’
মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাশিয়ানী থানার পুলিশ বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা–পুলিশকে জানায়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।