অ্যাডাল্ট সনদ পাওয়া সেই সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন

· Prothom Alo

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

Visit h-doctor.club for more information.

‘রঙিন সুরমা’
ধরন: স্বল্পদৈর্ঘ্য সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
বয়সের সঙ্গে সীমিত হয়ে আসে মানুষের চাহিদা, কমে পাওয়ার আকাঙ্ক্ষা; অন্য রকম হয়ে ওঠে হারানোর ভয়। এর সঙ্গে যোগ হয় অসুস্থতা, একাকিত্ব ও বয়সের নানা সীমাবদ্ধতা। জীবনের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাওয়া মুন্তাসির ও শাহিদা কীভাবে এসব ক্ষয় ও অনিশ্চয়তার মধ্যেও একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার অর্থ খুঁজে নেন, সেটা নিয়েই রিয়াজুল হকের চরকি ফ্লিক রঙিন সুরমা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি।

‘রঙিন সুরমা’র দৃশ্যে আফসানা মিমি ও আফজাল হোসেন। চরকির সৌজন্যে

‘রিচার ৪’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
২০২২ সালে মুক্তির পরেই সাড়া ফেলে এই সিরিজ। এরপর ফি বছরই আসছে নতুন মৌসুম। সেই ধারাবাহিকতায় গতকাল এসেছে চতুর্থ মৌসুমের প্রথম তিন পর্ব। আট পর্বের বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন মৌসুমটি শুরু হচ্ছে এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে। গভীর রাতে নিউইয়র্কের একটি পাতালরেলে এক অপরিচিত নারীর সঙ্গে রিচারের দেখা হয়। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। ওই নারীর মৃত্যুর পর ঘটনাটিকে ঘিরে তৈরি হয় বড় রহস্য। রিচার স্বভাবতই বিষয়টি এড়িয়ে যেতে পারেন না। এরপর তিনি জড়িয়ে পড়েন এমন এক ষড়যন্ত্রে, যার শিকড় পৌঁছে গেছে ক্ষমতার একেবারে ওপরের মহলে। লি চাইল্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিতে এবারও রিচার চরিত্রে আছেন অ্যালান রিচসন। সিরিজটির শো রানার নিক সানতোরা।

‘রিচার ৪;–এর দৃশ্য। আইএমডিবি

‘ওম্যান ইন ব্লু ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি+
দিনক্ষণ: চলমান
মেক্সিকোর প্রথম নারী পুলিশ বাহিনীর সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রচার গতকাল থেকে শুরু হয়েছে। আট পর্বের নতুন মৌসুমের শেষটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। চার নারী পুলিশ এবার এমন এক হত্যাকাণ্ডের তদন্তে নামবেন, যার সূত্র মিশে আছে ১৯৬৮ সালের ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে।

‘ওম্যান ইন ব্লু ২’–এর পোস্টার থেকে। আইএমডিবি

মেক্সিকো সিটির রাস্তায় তখন পুরুষ পুলিশদের দাপট। নারীদের পুলিশ হিসেবে নিয়োগ করা হলেও তাঁদের কাজ নিয়ে ছিল তীব্র অবজ্ঞা। সেই বাস্তবতার মধ্যেই পুলিশের ইউনিফর্ম পরেছিলেন কয়েকজন নারী। দ্বিতীয় মৌসুমেও ফিরেছেন বারবারা মোরি, জিমেনা সারিনানা, নাতালিয়া তেলেস ও আমোরিতা রাসগাদো। সিরিজটির পরিচালক ফার্নান্দো রোভজার ও পাবলো আরামেন্দি।

থ্রিলার থেকে অ্যাকশন, ওটিটিতে কী দেখবেন

‘ককটেল ২’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০১২ সালে মুক্তি পাওয়া ককটেল-এর সিক্যুয়েল হলেও প্রথম কিস্তির সঙ্গে গল্পের সেভাবে যোগ নেই। এবার সম্পর্কের জটিলতাকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। মুক্তির আগে অ্যাডাল্ট সনদ পাওয়ার পর ছবিটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৯ জুন। বক্স অফিসে প্রায় ১৫০ কোটি রুপি ব্যবসা করার পর এবার ওটিটিতে এসেছে। তারকাবহুল সিনেমাটির প্রধান তিন চরিত্রে আছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

‘ককটেল ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’
ধরন: কুইজ শো
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চনের সঞ্চালনা প্রথম মৌসুম থেকেই অনুষ্ঠানটিকে দেয় আলাদা পরিচিতি। এরপর কেটে গেছে প্রায় ২৬ বছর। মাঝখানে তৃতীয় মৌসুমে অমিতাভের জায়গায় এসেছিলেন শাহরুখ খান। তবে অমিতাভই হয়ে উঠেছেন অনুষ্ঠানটির মুখ। ১৮তম মৌসুমেও তাই দর্শকের সবচেয়ে পরিচিত সেই কণ্ঠ শোনা যাচ্ছে। ১০ আগস্ট থেকে শুরু হয়েছে নতুন মৌসুম। নতুন মৌসুমের মূল ভাবনা—‘ভাবতে হবে’। ইন্টারনেটের কারণে যেকোনো তথ্য মুহূর্তেই পাওয়া যায়। কিন্তু সেই তথ্যকে সঠিকভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং প্রয়োজনের সময় কাজে লাগানোই আসল বুদ্ধিমত্তা। সেটা নিয়েই এবারের মৌসুম। প্রথম পর্বে অতিথি ছিলেন আমির খান, প্রীতি জিনতা ও সানি দেওল।

Read full story at source