মিরাজকে স্টার্ক কেন বললেন, ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

· Prothom Alo

কে ভেবেছিল, মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজলউডদের হতাশ করে ডারউইনের দ্বিতীয় দিনটা রাঙাবেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া বোলারদের হতাশা এতটাই বেড়ে গিয়েছিল, স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে। অবস্থা এমনই হয়েছিল, মধ্যস্থতা করতে হয়েছে আম্পায়ার কুমারা ধর্মসেনাকে।

যা ঘটেছিল

স্টার্কের করা ২১তম ওভারের (অস্ট্রেলিয়ার ইনিংসে ১০৩তম) পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে দিয়ে রান নিতে ছোটেন মিরাজ। নিয়ম অনুযায়ী বোলারদের মতো ব্যাটসম্যানদেরও দৌড়ানোর সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ (প্রোটেক্টেড এরিয়া) এড়িয়ে চলতে হয়।

Visit h-doctor.club for more information.

মিরাজ দৌড় শুরুর সময় স্টার্কের দিকে তাকিয়ে থাকলেও পরে বলের দিকে দৃষ্টি সরিয়ে ফেলেন এবং যখন আবার সামনে তাকান, ততক্ষণে স্টার্কের প্রায় মুখোমুখি হয়ে যান। ঘুরে যাওয়ার বদলে তিনি পিচের মাঝ দিয়েই ছুটে যান, যা আম্পায়ার ধর্মসেনার নজর এড়ায়নি।

রান শেষ হওয়ার আগেই ধর্মসেনা সরাসরি মিরাজের কাছে গিয়ে সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর জন্য সতর্ক করেন। মিরাজ তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দেন যে বল দেখতে গিয়ে তিনি সামনে কী আছে বুঝতে পারেননি।

এই ঘটনার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। স্টার্ক মিরাজের দিকে ইঙ্গিত করে বলেন, এটি তাঁর ফলো-থ্রুর জায়গা, মিরাজকে উইকেট ছেড়ে দিতে হবে। জবাবে মিরাজ বলেন, বল দেখার কারণে তিনি সামনে কিছু দেখতে পাননি। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও একবার মন্তব্য করতে শোনা যায়—  ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

গিলক্রিস্টের প্রশংসা, ডারউইনে ভালো খেলার রহস্য জানালেন তানজিদ

চ্যানেল সেভেনের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং অবশ্য মিরাজের পক্ষেই কথা বলেন। তাঁর মতে, এটি ইচ্ছাকৃত ছিল না—বল দেখা শেষে তাকানোর পর স্টার্ককে সামনে পেয়ে মিরাজ পিচের মাঝ দিয়ে যাওয়াই সহজ মনে করেছিলেন। ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনের পর্যবেক্ষণ, মাঠে দীর্ঘ ও কঠিন দিন পার করা অস্ট্রেলিয়ার হতাশারই বহিঃপ্রকাশ ছিল এই ঘটনা।

স্টার্কের হতাশার কারণটা অবশ্য স্পষ্ট। নতুন বলে ৩ উইকেট নেওয়ার পর স্টার্কদের দিনের শেষভাগে হতাশ করে গেছেন মিরাজ ও হাসান মাহমুদ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ রয়েছে দারুণ অবস্থানে—৬ উইকেটে ৩৫১ রান তুলে প্রথম ইনিংসে ১৫৩ রানের লিড নিয়েছে সফরকারীরা, হাতে আছে আরও ৪ উইকেট। মিরাজ অপরাজিত ৩২ রানে, আর প্রথম দিনে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদ ৭৬ বলে ১৩ রানে অপরাজিত।

হানিফ মোহাম্মদের পর তানজিদ—সংখ্যার খেলায় ডারউইনে দ্বিতীয় দিন

Read full story at source