মানিকগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে সোনা–রুপা লুট, ফাঁকা গুলি করে চলে যায় দুর্বৃত্তরা
· Prothom Alo

মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে সোনা, রুপা ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে, এক প্রতিবেশীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পূর্ব শানবান্দা গ্রামের পতিত পবন শীল (৭২), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) ও একই গ্রামের মনোরঞ্জন পাল (৫০)।
Visit biznow.biz for more information.
সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে স্বর্ণালঙ্কার তৈরির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পতিত পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল। পথে পূর্ব শানবান্দা এলাকায় তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। পরে রড দিয়ে তাঁদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা সোনা, রুপা ও নগদ অর্থ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ সময় তাঁদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁকেও রড দিয়ে আঘাত করে আহত করে। পরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
দোকান বন্ধ করে একটি ব্যাগে করে প্রায় ৬০ ভরি রুপা, দুই আনা সোনা ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে বাবার সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন।
খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আহত পবন শীলকে ভর্তি করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রবীর কুমার শীল বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে একটি ব্যাগে করে প্রায় ৬০ ভরি রুপা, দুই আনা সোনা ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে বাবার সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। পথে চারজন ব্যক্তি তাঁদের পথরোধ করে লোহার রড দিয়ে হামলা করে। এ সময় তাঁর বাবা পবন শীল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। হামলায় তিনি ও তাঁর এক প্রতিবেশীও আহত হয়েছেন। এরপর ছিনতাইকারীরা রুপা, সোনা ও নগদ অর্থসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
মো. মনির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাখবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা আগ্নেয়াস্ত্রের একটি কার্তুজ উদ্ধার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা আগ্নেয়াস্ত্রের একটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।