রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিন যাত্রী নিহত

· Prothom Alo

​রাঙামাটিতে একটি পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ​আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Visit livefromquarantine.club for more information.

নিহত ব্যক্তিরা হলেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার সান্ত্বনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহত ব্যক্তিরা হলেন রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ির বাসিন্দা শোভা চাকমা (৫২), শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫) ও পিকআপ ভ্যানের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।

​প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খায়। এরপর উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা ছয়জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনি জানান, আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Read full story at source