সমুদ্রখাঁড়ির পাশে
· Prothom Alo

কাছিম সাঁতার কাটছে—
কাছিমের মাথার দুদিকে দুই
বিবর্ধিত চোখে রশ্মিজাল
আলট্রামেরিন জলে
রঙিন রাবারে মোড়া মাছ তোলে হিরের ঝিলিক
এহেন স্যুরিয়েল দৃশ্যের ভেতরে—
ভুঁইতুলসীর ঝোপ আর রক্তদ্রোণ ফুলে
ফুল্কিদাঁড়া প্রজাপতি ডানা-পতপত
—যেন বাতাসে ভাসন্ত ব্যালেরিনা
গুম্ফার ভেতরে নাচে মধুমদমত্ত ক্ষপণক
Visit newsbetsport.bond for more information.