ট্রেইনি ক্যাশ অফিসার পদে ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, স্থায়ী হলে বেতন ৪১,৪১০ টাকা
· Prothom Alo

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘ট্রেইনি ক্যাশ অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
Visit sport-tr.bet for more information.
পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বিসিএসের ভাইভা বদলাচ্ছে: প্রার্থীকে এবার বলতে হবে নিজের জীবনের গল্পশিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫.০০-এর মধ্যে ৩.১২ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং এমএস অফিসের জ্ঞান থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধাদি: ১ বছরের প্রবেশনকালে মাসিক শুরু বেতন ২৬,০০০ টাকা। ১ বছর পর স্থায়ীকরণ শেষে বেতন হবে ৪১,৪১০ টাকা। সঙ্গে অন্যান্য প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়া হবে।
বেতন কম হলেও এই চাকরিগুলো কেন বেছে নিচ্ছেন তরুণেরাআবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী যোগ্য প্রার্থীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬।
ডাচ্-বাংলা ব্যাংকে এমটিও পদে চাকরি, শুরুতেই বেতন ৭০ হাজার