কবি আবুল হাসান স্মরণে গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল সাহিত্য আড্ডা
· Prothom Alo

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভার উদ্যোগে কবি আবুল হাসানের জীবন, সাহিত্যকর্ম ও সৃষ্টিশীল ভাবনা নিয়ে এক বিশেষ অনলাইন সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
Visit betsport24.es for more information.
আলোচনায় কবির জীবন ও সাহিত্যচর্চা, কবিতার স্বাতন্ত্র্য, সময়চেতনা এবং মানবিক দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে যুক্ত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান। আরও যুক্ত ছিলেন গোবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা সুকান্ত বিশ্বাস।
সাহিত্যপ্রেমী শিক্ষার্থী, বন্ধুসভার সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন প্রজন্মের কাছে কবি আবুল হাসানের সাহিত্য ও চিন্তাজগৎ তুলে ধরতেই এ আয়োজন বলে জানান আয়োজকেরা।