কার টানে দেড় মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে সাফা
· Prothom Alo
দীর্ঘ এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে এমন ছুটির তালিকা যেন সাফার ডায়েরিতে বিরল। কারণ, শুটিংয়ের ব্যস্ততা ছেড়ে কখনোই তাঁর এভাবে ঘোরাঘুরি করা হয়নি। দুই মাসের বেশি সময় শুটিং করছেন না। এর মধ্যে দেড় মাস কাটাবেন যুক্তরাষ্ট্রে, কাদের টানে যুক্তরাষ্ট্রে এই অভিনেত্রী।
Visit sportbet.rodeo for more information.
অভিনেত্রী সাফা কবিরতাই কথার শুরুতেই সাফা জানালেন এত বড় লম্বা ছুটি ক্যারিয়ারে কখনোই নেননি। তিনি বলেন,‘বিভিন্ন জায়গায় ঘুরেছি। শুটিংয়ে দেশের বাইরে প্রায়ই যাওয়া হতো কিন্তু শুধু ঘোরাঘুরির উদ্দেশ্যে এত দিনের জন্য যাওয়া হতো না। অনেক দিন ধরে চেষ্টায় ছিলাম যাওয়ার। এবার সেই সুযোগ এল। দারুণ সময় কাটাছে।’
ঘুরছেন সাফা কবিরযুক্তরাষ্ট্রে গিয়ে এবার যেন শৈশবের গল্পেও মেতে উঠেছেন। যে কারণে সাফার কাছে জানতে চাওয়া কার টানে এত দিনের ট্রুর? শুনেই হেসে এই অভিনেত্রী বললেন তাঁর বন্ধুর কথা। সাফার ভাষ্যে,‘আমরা শৈশব থেকেই একসঙ্গে বড় হয়েছি। আমাদের বহু স্মৃতি। কিন্তু ও যুক্তরাষ্ট্রে শিফট হওয়ার পরে আমাদের বহুদিন দেখা হয় না। সে আমার বেস্ট ফ্রেন্ড। তাঁর সঙ্গে দেখা করার জন্য আসা। আমাদের একসঙ্গে বহুদিন ভালো সময় কাটে না। অনেক দিন পরে আমরা ভালো সময় কাটালাম।’
শুধু খায়রুল-সাদিয়া নন গোপন প্রেম ছিল আরও অনেকেরসাফা কবিরএ ছাড়া তাঁর পরিবারের অনেকেই থাকেন যুক্তরাষ্ট্রে। বলা যেতে পারে সাফার জন্য এটি একটি গেট টুগেদার। তার এই ঘোরাঘুরির শুরু নিউইয়র্ক থেকে অস্ট্রিন, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকোসহ বহু জায়গায় গিয়েছেন। ‘আমরা তো এখন সবাই যার যার জায়গা থেকে খুবই ব্যস্ত, দেখা খুবই কম হয়। যে কারণে মেইন পারপাসই ছিল সবার সঙ্গে দেখা করা ও ঘোরা। যে কারণে এই সামার টাইম বেছে নেওয়া। নিজেকে ও নিজেদের মানুষদের সময়গুলো দিয়েছি।’