পর্যটন করপোরেশনের ৬টি কোর্সে ভর্তির সুযোগ, আবেদন অনলাইনে

· Prothom Alo

বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) ১৮ সপ্তাহ মেয়াদি বিভিন্ন ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Visit saltysenoritaaz.com for more information.

পর্যটন শিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীরা এসব কোর্সে ভর্তি হতে পারবেন।

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা

কোর্সের নাম, বিবরণ ও ফি

১. ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস

বিবরণ: হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠানের অভ্যর্থনাসহ ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলির ওপর প্রশিক্ষণ।

কোর্স ফি: ৩০,০০০ টাকা।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা।

২. হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস

বিবরণ: আবাসিক কক্ষের সাজসজ্জা, বেড তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, লন্ড্রি সার্ভিস, হাইজিন ও স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ।

কোর্স ফি: ৩০,০০০ টাকা।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা।

৩. ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস

বিবরণ: এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান পরিচালনা এবং টিকিটিং ও ফেয়ার ক্যালকুলেশন বিষয়ে প্রশিক্ষণ।

কোর্স ফি: ৩৫,০০০ টাকা।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা।

৪. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস

বিবরণ: আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরাঁ ব্যবস্থাপনা, টেবিল প্রস্তুতকরণ ও খাবার-পানীয় পরিবেশনের কলাকৌশল প্রশিক্ষণ।

কোর্স ফি: ৩৫,০০০ টাকা।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা।

৫. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন

বিবরণ: বেকারি ও পেস্ট্রি সামগ্রী তৈরি, ডেকোরেশন, সংরক্ষণ পদ্ধতি, মূল্য নির্ধারণসহ বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা প্রশিক্ষণ।

কোর্স ফি: ৪০,০০০ টাকা।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা।

৬. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন—শেফ

বিবরণ: আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশি-বিদেশি খাবার ও পানীয় প্রস্তুত, ফুড ডেকোরেশন, সংরক্ষণ ও মূল্য নির্ধারণ বিষয়ে প্রশিক্ষণ।

কোর্স ফি: ৫০,০০০ টাকা।

লিখিত পরীক্ষা: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা।

যোগ্যতা ও শর্তাবলি

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা: ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস এবং ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস কোর্সের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান। অন্য সব কোর্সের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান।

কোর্সের বৈশিষ্ট্য

আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব, আন্তর্জাতিক মানের কারিকুলাম, দক্ষ প্রশিক্ষক, প্রতিদিন ১ ঘণ্টা বিষয়ভিত্তিক ইংরেজি ক্লাস, বেসিক কম্পিউটার ও কৃষ্টি-সংস্কৃতি শিক্ষা। আন্তর্জাতিক সংস্থায় ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আছে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনপত্র দাখিল করার শেষ তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬

ভর্তির শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬

কোর্স শুরুর তারিখ: ০১ অক্টোবর ২০২৬

যোগাযোগ: ০২২২২২৯৯২৯১, ০২২২২২৯৯২৮৯, ০১৯৯১-১৩৯০১১

ঠিকানা: ৮৩-৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী, ঢাকা-১২১৩।

Read full story at source