নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎ সাপ, অপুর সেই ভয়ংকর অভিজ্ঞতা

· Prothom Alo

একসময় ঢালিউডের ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন অপু বিশ্বাস। মাঝখানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও এখন কাজে সরব তিনি। বর্তমানে নেপালে নতুন সিনেমা ‘শিকার’–এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন জায়গায় ছবিটির দৃশ্যধারণ চলছে। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম বন্যা।
‘শিকার’ ছবির গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না অপু বিশ্বাস। তবে তাঁর মতে, কাহিনিতে চমক রয়েছে। ইউনিক গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় ছবিটিতে অভিনয়ে রাজি হয়েছেন তিনি।

অপু বিশ্বাস

গত বছরের শেষ দিকে ‘শিকার’ ছবি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর আগস্টে এসে নেপালে মহরত ও শুটিং করেন পরিচালক কামরুজ্জামান রোমান।

Visit turconews.click for more information.

জানা গেছে, লোকেশন বাছাই, প্রি–প্রোডাকশনের কাজটি গুছিয়ে করতে এতটা সময় লেগে যায় প্রযোজনা প্রতিষ্ঠানের। শেষ পর্যন্ত নেপালকে দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয়। এরপর নায়ক–নায়িকাসহ পুরো টিম নিয়ে তাঁরা পৌঁছান পোখারায়।

গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় অপু বিশ্বাসের। তিনি জানান, ২৮ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন স্থানে টানা শুটিং চলবে। কাজ শেষ করেই দেশে ফেরার পরিকল্পনা তাঁদের। পাহাড়ি অঞ্চলে দৃশ্যধারণ করতে গিয়ে অবশ্য এরই মধ্যে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অপু। পোখারায় শুটিংয়ের জন্য গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা সাপের সামনে পড়েন তিনি। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী।

‘শিকার’ ছবির শুটিংয়ে অপু বিশ্বাসের সঙ্গে সহশিল্পী

অপু বিশ্বাস বলেন, ‘খুব দারুণ সব লোকেশনে কাজ হচ্ছে। গল্পের প্রয়োজনেই আমাদের নেপাল বেছে নিতে হয়েছে। ভালোই চলছিল সবকিছু। এটা পাহাড়ি এলাকা, অনেক জঙ্গল এখানে। গত মঙ্গলবার পোখারায় শুটিংয়ের জন্য গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা সাপের সামনে পড়ি। আমি তো ভয়ে লাফ দিয়ে উঠলাম। সাপ এমনিতেই আমার ভয় লাগে। পরে কিছুক্ষণ অপেক্ষা করে শুটিং শুরু করেছি।’

‘শিকার’ ছবির শুটিংয়ে অপু বিশ্বাসের সঙ্গে সহশিল্পী

নেপালে এবারই প্রথম নয়, আগেও শুটিং করেছেন অপু। তবে সেই সফরের সঙ্গে জড়িয়ে আছে মায়ের স্মৃতি। কয়েক বছর আগে ‘তুমি আমার মনের মানুষ’ ছবির কাজে সেখানে গিয়েছিলেন তিনি। ওই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন শাকিব খান। সে সময় অপু বিশ্বাসের মা–ও তাঁর সঙ্গে ছিলেন। ওই সময়ের কথা মনে করে অপু বলেন, ‘শুটিংয়ের ফাঁকে যেদিকেই যাচ্ছি, মায়ের কথা খুব মনে পড়ছে। মা নেপাল খুব পছন্দ করতেন। এখানে অনেক মন্দির, এটা তাঁর খুব ভালো লাগত। আমার শুটিংয়ের ফাঁকে মা বিভিন্ন মন্দিরে ঘুরতে বের হতেন।

এবার নেপালের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করছেন অপু। তাঁর প্রত্যাশা, বড় পর্দায় শিকার দর্শকদের চোখে প্রশান্তি দেবে। তিনি বলেন, ‘ছবিটির লোকেশন দারুণ। দর্শক ছবিটি দেখে চোখের আরাম পাবেন।’

Read full story at source