জেনেভা ক্যাম্পের ‘শীর্ষস্থানীয় মাদক কারবারি’ সেলিম আটক

· Prothom Alo

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ‘শীর্ষস্থানীয় মাদক কারবারি’ চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে (৫০) আটক করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও মাদক আইনসহ ৩৬টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

গতকাল বুধবার রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়।

Visit truewildgame.com for more information.

আজ বৃহস্পতিবার র‍্যাব-২–এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান প্রথম আলোকে বলেন, সেলিম মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষস্থানীয় পাইকারি মাদক কারবারি। কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে তিনি তা রাজধানীতে ছড়িয়ে দিতেন।

নয়মুল হাসান বলেন, কয়েক বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলিমকে খুঁজছিল। এর আগে বারবার অভিযান চালিয়ে তাঁকে আটক করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে গেলে তিনি গুপ্তচরের তথ্যের ভিত্তিতে সটকে পড়তেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গতকাল রাতে সাদাপোশাকে র‍্যাবের কয়েকটি দল অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। তাঁকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Read full story at source