স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

· Prothom Alo

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে কারাগার থেকে বের হন তিনি। স্বামীর জানাজা ও দাফন শেষে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

Visit casino-promo.biz for more information.

দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম গতকাল বুধবার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করেন।

পরিবার জানিয়েছে, দীপু মনিকে প্যারোলে মুক্ত করতে গতকাল মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যান তাঁর মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। পরে দুপুরে ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল মঞ্জুরের বিষয়টি তাঁদের জানানো হয়।

প্রিজন ভ্যানে করে দীপু মনিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকের সামনে

আজ ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারের ফটকে প্রিজন ভ্যান ও পুলিশের গাড়ি প্রবেশ করে। সকাল সোয়া ছয়টার দিকে পুলিশি পাহারায় কারাগার থেকে বের হন দীপু মনি। পরে প্রিজন ভ্যানে করে তাঁকে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হয়। সেখানে ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন তিনি। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্বামীর জানাজা ও দাফন শেষে সন্ধ্যায় দীপু মনিকে আবার কারাগারে নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা কারাগারের সামনে

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাত-উল ফরহাদ প্রথম আলোকে বলেন, দাফন শেষে বেলা তিনটার কিছু পর দীপু মনিকে নিয়ে প্রিজন ভ্যান ও পুলিশের সদস্যরা মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে তাঁরা জেলা কারাগারে পৌঁছান।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। কারাগারে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেছিলেন তিনি। তবে অনুমতি পাননি। আদালতে তাঁকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন।

Read full story at source