ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট, কেন্দ্র বদরুন্নেসা

· Prothom Alo

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ২০২৬ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা এবং পুনরায় পরীক্ষার জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করা পরীক্ষার্থীরা এ বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা-৫১ কেন্দ্রের (কেন্দ্র কোড-১১৮) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে।

Visit palladian.co.za for more information.

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর, জেনে নিন সব তথ্য

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এ সুযোগ পেয়েছেন।

বিদেশে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ, যেসব বিষয় জানা জরুরি

Read full story at source