পাঠকের ছবি (২২ আগস্ট ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

Visit betsport.cv for more information.

আশপাশে গ্যারেজ নেই। এই সময়ে কোথায় গিয়ে ঠিক করাবেন রিকশা, তা নিয়েই চিন্তিত এই চালক। এ জীবন সৎজীবন, ঘামের জীবন। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাবঙ্গোপসাগরে বাংলাদেশের ভাগ ৭২৪ কিলোমিটার। কিন্তু আমরা কি অদৌ এর সঠিক ব্যবহার করতে পেরেছি? সবুজের ছোঁয়ায় শান্ত একটা করিডরে যখন জ্ঞানের মেলবন্ধন ঘটে। কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা আকাশের সঙ্গে টুইনিং করেছে জাহাজ। পানগুছি নদী, মোড়েলগঞ্জ, বাগেরহাট, ২২ আগস্ট ২০২৬লাল-সাদা ঐতিহ্যবাহী স্থাপত্যের নীরব আঙিনায় ফিরে পায় হারানো সুর। আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা সবুজায়নের শহরে আলো বাড়ে, গাছ বাড়ে, দালান বাড়ে—তবু কোথাও কোথাও একটু অন্ধকার থেকে যায়। সেই অন্ধকারেই ক্লান্ত মানুষের ঘুম নামে, বাসস্টপের বেঞ্চ হয়ে ওঠে সাময়িক বিছানা। হাতিরঝিল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাপ্রকৃতি কিংবা বৃক্ষ কেবল ডাল, পাতা, ফুল, ফল ও প্রাকৃতিক শোভাই ছড়ায় না; বরং ইতিহাসেরও চিহ্ন হয়েও দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনই ইতিহাসের প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী গাছটি। সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলাসাঁঝের আকাশের মৃদু রঙে নদী যেন আজ আরও মায়াবী হয়ে ওঠে। শীতলক্ষ্যা নদী, ডেমরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা।

Read full story at source