‘যথেষ্ট হয়েছে’ বলে ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা
· Prothom Alo

ঝড় থামছেই না। সেই ঝড়ে জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা সভাপতির চেয়ার শেষ পর্যন্ত টিকবে কি না, কে জানে! এবার তাঁর তীব্র সমালোচনায় মুখর হয়েছেন ফিফার অফিশিয়াল ‘লেজেন্ডস’সহ বর্তমান ও সাবেক কয়েকজন আন্তর্জাতিক ফুটবলার। তাতে ইনফান্তিনোর পদত্যাগের দাবি আরও জোরালো হলো।
বেসরকারি বিনিয়োগকারীদের বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলো আয়োজনের অংশীদারত্ব বিক্রি করার পরিকল্পনা ফাঁসের পর থেকে তুমুল চাপে আছেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে ফিফা সভাপতি সরে এলেও সমালোচনা থামেনি। এবার কয়েকজন ফুটবলার মিলে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার ‘মূল আদর্শ’ থেকে দূরে সরে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করে তাঁরা বলেছেন, ‘যথেষ্ট হয়েছে।’
Visit aportal.club for more information.
ফিফা ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিবৃতি প্রকাশকারীদের অন্যতম। ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী সিলভেস্ত্রে ফিফায় ‘নতুন যুগ’ শুরুর আহ্বান জানান। ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিতও একই ধরনের বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের ব্যর্থ উদ্যোগসহ ফিফা সভাপতি ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনাকে এর আগে সমর্থন জুগিয়েছিলেন সংস্থাটির কিছু অফিশিয়াল ‘লেজেন্ডস’। এবার তাঁদের মধ্য থেকেই অন্তত একজনের সরাসরি ইনফান্তিনোর নেতৃত্বকে সমালোচনা করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্য টাইমস।
Enough is Enough ! pic.twitter.com/86YKFQbCZx
— Mikael Silvestre (@IamMSilvestre) August 24, 2026
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে যে শঙ্কা রয়েছে, আমাদের মধ্যেও ঠিক একই শঙ্কা কাজ করছে। তাদের মতো আমরাও দেখেছি, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় এই খেলাটি কীভাবে এর মূল আদর্শ থেকে দূরে সরে গেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনাবলি আমাদের চুপ থাকার সুযোগ রাখেনি। যথেষ্ট হয়েছে। ফিফার ভেতরেও ভালো মানুষ আছেন, যাঁরা আস্থা ফিরিয়ে আনতে চান। নতুন একটি যুগের সূচনার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার: ফুটবল কীভাবে পরিচালিত হবে, তাতে খেলোয়াড় ও ভক্তদের বাস্তব ও সরাসরি মতামত থাকতে হবে।’
অভিষেকেই চেলসির ‘হৃদয়’ খুঁজে পেলেন আলোনসোফিফা টুর্নামেন্ট বয়কটের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে চলতি সপ্তাহের শেষ দিকে মোনাকোতে উয়েফা নির্বাহী কমিটি এবং এর ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের অধিকাংশ সভাপতির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ সামনে রেখে আগামী সপ্তাহে ইংল্যান্ডসহ বেশ কিছু দলের পোল্যান্ডে যাওয়ার কথা, যা বর্তমান পরিস্থিতিতে উয়েফার বয়কটের মুখে রয়েছে। বয়কট তুলে নেওয়ার জন্য উয়েফা দুটি শর্ত দিয়েছিল, যার প্রথমটি ছিল অংশীদারত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাহার করা, যেটা এরই মধ্যে পূরণ হয়েছে। দ্বিতীয় শর্তটি ছিল, ‘খেলাধুলাকে এভাবে বিকৃত করার চেষ্টা ভবিষ্যতে আর কখনো করা হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে।’
ক্যামেরুন কিংবদন্তি স্যামুয়েল ইতোউয়েফা জানিয়েছে, এখন পর্যন্ত দ্বিতীয় শর্তটি পূরণ হয়নি। ওদিকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি এবং চেলসি ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনাটি পুনরায় আলোচনার টেবিলে তোলার আহ্বান জানিয়েছেন।
সিএনএন স্পোর্টসকে ইতো বলেন, ‘আমি মনে করি না সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কোনো ভুল করেছেন। ইনফান্তিনো পুনর্নির্বাচিত হওয়ার পর প্রকল্পটি আবার আলোচনার টেবিলে তোলার মতো শক্তি আমাদের হবে। আমি মনে করি, এই সবকিছু করা হয়েছে সামনে নির্বাচন আছে বলে, যেখানে ইনফান্তিনো প্রার্থী হয়েছেন। সামনে নির্বাচন আছে বলেই এসব ঘটেছে।’
আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, শীর্ষ দশে আছে যারা